‘মিউজিক ভিডিও’র আদলে হচ্ছে কবিতার চিত্রায়ণ

bcv24 ডেস্ক    ০৯:৫৪ পিএম, ২০১৯-০৮-২৩    610


‘মিউজিক ভিডিও’র আদলে হচ্ছে কবিতার চিত্রায়ণ

বিশাল বাজেটে গানের চিত্রায়ণ হলে কবিতার হবে না কেন! কবিতা কি শুধুই বাক্সবন্দি হয়ে রবে আবৃত্তির মোড়কে? নিশ্চয় এমন প্রশ্ন আর অভাববোধ নিয়ে লম্বা সময় উত্তরের অপেক্ষায় ছিলেন কবিতাপ্রেমীরা।

অপেক্ষার পালা ফুরালো বুঝি। ছাপার অক্ষরের কবিতাগুলো এবার দর্শকদের সামনে গল্প হয়ে ধরা দেবে ভিজ্যুয়াল মাধ্যমেও। যার উদ্যোগ নিয়েছে কবিতার নতুন প্ল্যাটফর্ম ‘চিত্রকল্প’।

অনেক দৃশ্যের সমারোহ, চরিত্র, উপমা আর চিত্রকল্প- বেশিরভাগ কবিতা পাঠকের মনে স্বপ্ন বুনে দেয়। পাঠক পড়তে পড়তে এসব কল্পনা করেন। সেসব কল্পনার দৃশ্য ভিজ্যুয়াল মাধ্যমে কেমন হয়ে ধরা দিতে পারে? দৃশ্যমান হয়ে তা কি কোনও জাদু-বাস্তবতার জন্ম দিতে পারে? তারই অনুসন্ধান করছে ‘চিত্রকল্প’।

এর উদ্যোক্তা কবি ফারুক আহমেদ বলেন, ‌‘এটা কবিতার নতুন প্ল্যাটফর্ম। কবিতা হলো সাহিত্যের আদি ও বর্ণিল মাধ্যম। তাকে কীভাবে নতুন মাত্রা দেওয়া যায়, পাঠক-দর্শকের কাছে আরও বেশি পৌঁছানো যায়, তার জন্য কাজটি করছি আমরা।’

তিনি আরও বলেন, ‘নানারকম কবিতার চিত্রায়ণ, কল্পনার দৃশ্যরূপ যুক্ত করে একেকটি কবিতানির্ভর চলচ্চিত্র নির্মাণ করার পরিকল্পনা রয়েছে আমাদের। বাংলা ভাষার প্রধান কবিদের প্রতিনিধিত্বশীল কবিতা নিয়ে চিত্রকল্প নামে একটি প্ল্যাটফর্ম তৈরির এটি প্রাথমিক প্রক্রিয়া। প্রথমত এখানে কবিতার ভিজ্যুয়াল থাকবে। এরপর আরও নানা অনুষঙ্গ যোগ করার ইচ্ছে রয়েছে।’

সেই ইচ্ছের প্রতিফলন ঘটলো সম্প্রতি চিত্রকল্প’র নিজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশিত একটি কাজের মাধ্যমে। গত শতকের আশির দশকের কবি মারুফুল ইসলামের ‘নতুন করে পাবো বলে’ শিরোনামের কবিতাটি চিত্রায়ণ হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ও আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়। কবিতার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন রুদ্র হক ও মিষ্টি মারিয়া।

শ্রীমঙ্গলের পাহাড়ি অঞ্চল, রেলস্টেশন ও রাজধানীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয় এটি। নির্মাণ করেছেন ফারুক আহমেদ।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত