শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:১২ পিএম
দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাঝে মিউজিক ভিডিও আর ওয়েব সিরিজের খবর পাওয়া গেলেও সিনেমা হলে পাওয়া যায়নি তাকে।
জানা গেছে, টানা সাত মাস পর আবারও পর্দায় ফিরছেন এই চিত্রনায়িকা। কারণ ১৩ সেপ্টেম্বর ‘অবতার’ ছবিটি মুক্তি পাচ্ছে।
মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহি। সঙ্গে আছেন রুশো। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন চিত্রনায়ক আমিন খান।
মাহমুদ হাসান শিকদার বলেন, ‘গত ১৯ জুলাই ছবিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও সেটা করা হয়নি। আগামী ১৩ সেপ্টেম্বর এটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে আমরা হল বুকিংসহ নানা প্রস্তুতি নিচ্ছি।’
পরিচালক জানান, সমাজের বেশ কিছু অরাজকতা ছবিতে উঠে আসবে। এরমধ্যে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখানো হয়েছে। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করবেন মাহি ও আমিন খান।
এটি মাহমুদ হাসান শিকদারের প্রথম চলচ্চিত্র। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।
এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত, সুস্মিতা সিনহা, শিল্পী সরকার অপু, মিলন ভট্টসহ অনেকে।
ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে মাহিয়া মাহির শেষ ছবি ‘অন্ধকার জগৎ’।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত