বাংলাদেশ ইমার্জিং টিম সিরিজ হারলো লঙ্কানদের কাছে

bcv24 ডেস্ক    ০৮:০৯ পিএম, ২০১৯-০৮-২৪    582


বাংলাদেশ ইমার্জিং টিম সিরিজ হারলো লঙ্কানদের কাছে

শেষ ওয়ানডেতে হারলো বাংলাদেশইমার্জিং টিমের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ওপেনারই পেলো সেঞ্চুরি। কিন্তু খুলনায় শেষ হাসি হাসলো সফরকারীরা। সাইফ হাসানের সেঞ্চুরি বিফলে গেলো, পাথুম নিশানকার ম্যাচসেরা ইনিংসে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো লঙ্কানরা। তাতে ২-১ এ সিরিজও জিতে গেলো সফরকারীরা।

শনিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ উইকেটে ২৬৯ রান এনে দিতে সাইফের পাশাপাশি আরও বড় অবদান রাখেন আফিফ হোসেন। কিন্তু সব ব্যর্থ হয় লঙ্কানদের ব্যাটিং ঝড়ে। বৃষ্টি আইনে কঠিন লক্ষ্য পেয়েও সহজে জিতে যায় তারা। ২৮ ওভারে ১৯৯ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ২৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ধাক্কা কাটিয়ে ওঠেন সাইফের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে। তিনি ৩৯ রানে আউট হওয়ার পর দ্রুত ফিরে যান ইয়াসির আলীও (৯)।

আফিফের সঙ্গে সাইফের ১২৫ রানের দুর্দান্ত এক জুটিতে বড় স্কোরের পথ তৈরি করে বাংলাদেশ। সাইফ ১৩০ বলে ৪টি চার ও ৭টি ছয়ে ১১৭ রান করে আউট হন। ৭০ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন আফিফ।

শ্রীলঙ্কার পক্ষে কালানা পেরেরা সর্বোচ্চ ২ উইকেট নেন।

লক্ষ্যে নেমে শ্রীলঙ্কা ৬৪ ও ৬৮ রানে দুটি উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। তবে নিশানকা ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মিনোদ ভানুকার ঝড়ো জুটিতে জয় ছিনিয়ে নেয় সফরকারীরা। মাত্র ১২.৫ ওভারে ১২২ রান করে এই জুটি। ৩২ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৫ রানে ইয়াসিন আরাফাতের কাছে বোল্ড হন ভানুকা।

তবে নিশানকা ৭৮ বলে ৮ চার ও ৫ ছয়ে ১১৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

আগামী মঙ্গলবার খুলনার এই ভেন্যুতে দুই দল মুখোমুখি হবে চার দিনের প্রথম টেস্টে। দুই ম্যাচ সিরিজের শেষটি হবে ৩ সেপ্টেম্বর কক্সবাজারে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত