আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেলেন মোদিৎ

bcv24 ডেস্ক    ০৮:১১ পিএম, ২০১৯-০৮-২৪    565


আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেলেন মোদিৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শনিবার তাকে দেশটির ‘অর্ডার অব জায়েদ’ নামের ওই পুরস্কার প্রদান করা হয়। মোদি এখন আমিরাতে সফরে রয়েছেন। দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আমিরাত-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নরেন্দ্র মোদির অবদানের স্বীকৃতিস্বরুপ তাকে এ পুরস্কার প্রদান করা হলো বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগেও বেশ কিছু বিশ্বনেতা এ পুরস্কার পান। তারা হলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রানি দ্বিতীয় এলিজাবেথ এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুরস্কারটি সংযুক্ত আরব আমিরাতের জাতির প্রতিষ্ঠাতা পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে প্রদান করা হয়। বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এ বছর শেখ জায়েদের জন্মশতবার্ষীক উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদিকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ভারত এবং আমিরাতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বহুমুখী সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন মোদি। যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক। ২০১৫ সালের আগস্টে প্রধানমন্ত্রীর আমিরাত সফরের সময় থেকে তা আরও জোরদার হয়েছে।

চলতি বছরের এপ্রিলে আমিরাত সরকার ঘোষণা দেয়, এবার তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘শেখ জায়েদ’ প্রদান করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এপ্রিলে এক টুইট বার্তায় আবু ধাবির যুবরাজ জায়েদ আল নাহিয়ান মোদির প্রশংসা করে এই খবর জানান।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত