শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ ছিল অলরাউন্ডার আফিফ হোসেনের। সেন্ট কিটস অ্যান্ড নেভিস তাকে দলে নিলেও সেখানে খেলতে যেতে পারছেন না তিনি। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও ইমার্জিং টিমের কথা মাথায় রেখে তাকে এনওসি দেয়নি বিসিবি।
সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর। অবশ্য তরুণ এই অলরাউন্ডার বর্তমানে খেলছেন বিসিবির ইমার্জিং টিমে। তাকে এনওসি না দেওয়া প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান, ‘তাকে আমরা এনওসি দেইনি। বর্তমানে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সে খেলছে। নির্বাচকরা তাকে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্যও ভাবছে। তাই তাকে হাতে রাখা হয়েছে।’
জাতীয় দলের হয়ে ইতোমধ্যে একটি টি-টোয়েন্টি খেলেও ফেলেছেন আফিফ। তিনি জানালেন সিপিএল খেলতে এনওসি না পেলেও হতাশ নন তিনি। বরং জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত আছেন, ‘আমি এখনও নিশ্চিত নই সিপিএল খেলতে যেতে পারবো কিনা। কারণ এনওসি পাইনি। অনেক আগে আবেদন করেছিলাম। কিন্তু তারা আমাকে কিছু বলেনি। আমারও কোনও সমস্যা নেই। কারণ এই মুহূর্তে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছি।’
বর্তমানে আফিফ ইমার্জিং টিমের হয়ে খেলতে প্রস্তুতি নিচ্ছেন। খুলনায় চার দিনের ম্যাচে অংশ নেবেন। সামনে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার জানালেন আফিফকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বিসিবির। তাকে নিয়ে বিশেষ করে ভাবছেন তারা। তবে আসন্ন সিরিজে আফিফের জায়গা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়, ‘অবশ্যই তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ও কিন্তু অসাধারণ একজন প্লেয়ার। এইচপি ও এ দল তাকে নিয়ে কাজ করছে। আমরা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি। তবে আসন্ন সিরিজে তাকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’-ক্রিকবাজ।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত