তানহা তাসনিয়া যে কারণে সিনেমা থেকে দূরে

bcv24 ডেস্ক    ১০:৩৩ পিএম, ২০১৯-০৪-১৮    560


তানহা তাসনিয়া যে কারণে সিনেমা থেকে দূরে

তানহা তাসনিয়া নায়ক নিরবের বিপরীতে ‘ভোলা তো যায় না তারে’ ছবির মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। এরপর শাকিব খানের বিপরীতে শফিক হাসানের ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পায় তার। সবশেষ দর্শকপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ ছবিতে কাজ করেন তিনি। এ ছবিতে নায়ক হিসেবে তানহা পান আরিফিন শুভকে। তাই বলতে গেলে বেশ ভালোই গতিতে চলছিল তার ফিল্মি ক্যারিয়ার। তবে অনেকদিন নতুন সিনেমা থেকে দূরে আছেন তিনি। এর কারণ কি জানতে চাইলে তানহা তাসনিয়া বলেন, আমি খুব বেশি কাজ করিনি। যে ছবিগুলো আমার মুক্তি পেয়েছে সেগুলো মুক্তির পর বেশকিছু নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি।

তবে এখন সিনেমায় পেশাদার প্রযোজক নেই বললেই চলে। আর ভালো মানের ছবি ছাড়া কাজ করতে চাই না আমি। তাই কাজের প্রস্তাব পেলেও ব্যাটে বলে না মেলার কারণে নতুন ছবিতে কাজ করা হয়ে উঠছে না। তবে তানহা তাসনিয়া বসে নেই। এই যেমন সম্প্রতি রাসেল শিকদারের নির্দেশনায় ‘আরএফএল’-এর একটি পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ভাসাভি ফ্যাশন হাউজের মডেল হিসেবেও কাজ করেছেন এই বৈশাখে। আর বর্তমানে ছোট পর্দায় কাজ করছেন তানহা। 

এ সম্পর্কে তিনি বলেন, নেপাল থেকে সম্প্রতি আদিবাসী মিজান ও যুবরাজ খানের পরিচালনায় সাত পর্বের দুটি নাটকের শুটিং করে দেশে ফিরেছি। 

এ ছাড়া লাইভ টেকনোলজি এবং টাইগার মিডিয়ার কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। এগুলোর নাম জানাতে চাই না এখন। এটা হবে সবার জন্য বড় চমক। আর সামনে ওয়েব সিরিজের কাজ করবো। 

সবশেষ ‘ভালো থেকো’ ছবিটি মুক্তি পায় তানহার। হুট করে অনেক ছবির প্রস্তাব পেলেও তাতে গা ভাসান নি এ অভিনেত্রী। ধীর গতিতে বুঝে শুনে পা ফেলছেন তিনি। মাঝে দুবাইয়ের শারজাহ এক্সপো সেন্টারে একটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি। এ ছাড়া সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় আসিফ আকবরের বিপরীতে ‘একটা গল্প ছিলো’ এবং কোরিওগ্রাফার হাবিবের পরিচালনায় ‘তুমি নামে কেউ নেই’ শিরোনামের দুটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেও বেশ সাড়া পান তানহা তাসনিয়া। সম্প্রতি তানহা অভিনীত এবং সরাজ দেবের পরিচালনায় বাংলা টিভিতে ‘কখনো অজান্তে’ শিরোনামের পাঁচ পর্বের একটি ধারাবাহিক নাটক প্রচার হয়। বর্তমানে ওয়েব সিরিজে অনেক তারকা কাজ করছেন। তানহাও একটি ওয়েব সিরিজে কাজ করেছেন। তবে এটা নিয়ে এখনই কথা বলতে চান না তিনি। 

নতুন আরেকটি ওয়েব সিরিজে কাজের বিষয়ে তানহা বলেন, আরেকটি ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে। ব্যাটে-বলে মিললে সেটাতে অভিনয় করবো। কয়েকদিন পর চূড়ান্ত হলে এ বিষয়টি সকলকে জানাতে চাই। আর বর্তমানে টিভি শোতে অতিথি হিসেবে অংশ নিচ্ছি। সামনেও ঈদ উপলক্ষে বেশকিছু অনুষ্ঠানে অংশ নিবো। 

তানহা আরো বলেন, চলচ্চিত্রের মানুষ আমি। তাই ভালো চলচ্চিত্রে কাজের জন্য অপেক্ষা করছি। পেয়ে গেলে অবশ্যই আবার নতুন ছবি দর্শকদের উপহার দিবো। এই তো। আর বিয়ে? এই প্রশ্নের জবাবে তানহা তাসনিয়া বলেন, সময় হলেই সেটা সকলকে জানাতে পারবো। এটা নিয়ে কিছু বলতে চাই না এখন। কাজ করে সামনে এগিয়ে যেতে চাই। 


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত