শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৪ এএম
অ্যাশেজের তৃতীয় টেস্ট জয়ে ভূমিকা রেখেছেন বেন স্টোকস। তার অপরাজিত ১৩৫ রানের ইনিংসটিকে অনেকেই বলছেন টেস্টের সর্বকালের সেরা চতুর্থ ইনিংসের একটি।অ্যাশেজ বীরত্বের পর টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ অলরাউন্ডারের। সাকিব আল হাসানকে টপকে জায়গা করে নিয়েছেন দুইয়ে।
১৩৫ রানের পাশাপাশি টেস্টে ৪ উইকেটে নিয়েছেন স্টোকস। এমন ভূমিকায় ব্যাটসম্যানদের র্যাংকিংয়েও প্রভাব পড়েছে স্টোকসের। ১৩ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৩ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে স্টোকস এগিয়েছেন দুই ধাপ। একই সঙ্গে ক্যারিয়ার হাই রেটিং পয়েন্টও অর্জন করেছেন। দুই নম্বরে থাকা স্টোকসের সংগ্রহ ৪১১ পয়েন্ট। শীর্ষে আছেন জেসন হোল্ডার, তার পয়েন্ট ৪৩৩। আর তিনে নেমে যাওয়া সাকিব আল হাসানের সংগ্রহ ৩৯৯ পয়েন্ট।
অপর দিকে সবে মাত্র টেস্টে অভিষেক হয়েছে জোফরা আর্চারের। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন প্রথমবারের মতো। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এমনটি করে দেখালেন তিনি। তাতে ৪০ ধাপ এগিয়ে আর্চার জায়গা করে নিয়েছেন ৪৩তম স্থানে।
অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের বিশাল জয় এসেছে জসপ্রিত বুমরাহর বোলিং তোপেই। ৯ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন ৭ নম্বরে। একই সঙ্গে অর্জন করেছেন ক্যারিয়ার সেরা পয়েন্টও। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।
অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউডও এগিয়েছেন র্যাংকিংয়ে। হেডিংলিতে ৯ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ১২ তে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত