সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:৪২ এএম
কাশ্মীর ইস্যুতে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানের সেনা সদর দপ্তর পরিদর্শন করেছেন জেনারেল কিলিয়াং। এ সময় চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ও পাক সেনাপ্রধান একান্ত বৈঠক করেন এবং কাশ্মীর পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
জেনারেল বাজওয়া কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি আন্তরিক ও সর্বাত্মক সমর্থন দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। বৈঠকে চীনের সেনা কর্মকর্তা বলেন, পাকিস্তান হচ্ছে সময়ের পরিক্রমায় উত্তীর্ণ ও পরীক্ষিত বন্ধু।
আইএসপিআর জানিয়েছে, বৈঠকের সময় দু'দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার আওতায় চীন পাকিস্তানকে সামরিক দিক দিয়ে আরও বেশি সক্ষম করে তোলার জন্য সহযোগিতা করবে। এর আগে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান সু কিলিয়াং পাক সেনা সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
চলতি মাসের শুরুর দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সংকট নিয়ে যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে তখন থেকেই চীন ইসলামাবাদের প্রতি সমর্থন দিয়ে আসছে। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেখানেও সমর্থন অব্যাহত রেখেছে বেইজিং।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত