বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:১৮ এএম
জাপানের বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টায় জাপানের টোকিওতে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, জাপানের জাতীয় পরিকল্পনা এজেন্সি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে এই সহযোগিতা স্মারক সই হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষ কর্মী প্রেরণকারী নবম দেশ হিসেবে বাংলাদেশ জাপানের সঙ্গে এই সহযোগিতা স্মারক স্বাক্ষর সম্পন্ন করলো। এর ফলে কর্মী প্রশিক্ষণ ও নিয়োগে উভয় দেশ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে।
এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, বাংলাদেশের পক্ষে সচিব রৌনক জাহান এবং জাপানের পক্ষে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার মিজ সোকো সাসাকি স্মারকে স্বাক্ষর করেন।
ওই সময় সচিব রৌনক জাহান বলেন, সহযোগিতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে নির্দিষ্ট কিছু শর্তে জাপানে দক্ষ কর্মী প্রেরণের সুযোগ সৃষ্টি হলো, যা দুই দেশের জন্যই লাভজনক।
বাংলাদেশ সরকার জাপানের চাহিদাকে বিবেচনায় রেখে দক্ষ কর্মী তৈরিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরও জানান, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সারাদেশে ২৬টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে জাপানি ভাষায় চার মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এছাড়া, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও জাপানি ভাষা শিক্ষার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়েই দেশটিতে দক্ষ কর্মী পাঠানোর এই সুযোগ তৈরি হয়।
সহযোগিতা স্মারক অনুযায়ী জাপান দুই ক্যাটাগরিতে আগামী পাঁচ বছরে কেয়ার ওয়ার্কার, বিল্ডিং ক্লিনিং ম্যানেজমেন্ট, মেশিন পার্টস ইন্ডাস্ট্রিজ, ইলেকট্রিক, ইলেক্ট্রনিক্স, কনস্ট্রাকশন, জাহাজ শিল্প, অটোমোবাইল, কৃষিসহ দেশটির ১৪টি খাতে দক্ষ এবং জাপানি ভাষায় পারদর্শী বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। প্রথম ক্যাটাগরিতে জাপানি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও নির্দিষ্ট কাজে দক্ষ বাংলাদেশিরা পরিবার ছাড়া জাপানে পাঁচ বছর পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। আর দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম ক্যাটাগরির কর্মীদের থেকে জাপানি ভাষা ও নির্দিষ্ট কাজে বেশি দক্ষ বাংলাদেশি কর্মীরা পরিবারসহ অনির্দিষ্ট সময়ের জন্য কাজ করার সুযোগ পাবেন।
সহযোগিতা স্মারক স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ রাবাব ফাতিমা, জাপানের পলিসি প্লানিং ডিভিশনের ইন্টারন্যাশনাল অ্যাফায়ারস দফতরের পরিচালক ইয়াসুয়াকি ইমাই, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম, উপ-সচিব কাজী আবেদ হোসেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ও দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা। দক্ষ কর্মী নিয়োগে বাংলাদেশ-জাপান সহযোগিতা স্মারক স্বাক্ষর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত