বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:১৯ এএম
ভোক্তা অধিকার সংরক্ষণে ২৪ ঘণ্টা সেবা দিতে তিন মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হটলাইন চালুর বিষয়ে কোনও অজুহাত ছাড়াই বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। পাশাপাশি মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার মুহাম্মদ ফরিদুল ইসলাম ও ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন কামরুজ্জামান কচি।
এর আগে হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়ার বিষয়ে জানতে তলব করলে হাইকোর্টে হাজির হন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) শামীম আল মামুন।
আদালতে হটলাইন বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়েছেন একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাফসান জানি সামি। তিনি বলেন, ‘বিটিআরসি থেকে লাইসেন্স নিয়ে মাসিক ভিত্তিতে প্রয়োজন অনুসারে খরচার ভিত্তিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করা যেতে পারে।’
এরপর আদালত শামীম আল মামুনের কাছে বাজেটের বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, ‘কমিটির আলোচনায় আউটসোর্সিংয়ের বিষয়টি আসেনি।’
তখন আদালত উষ্মা প্রকাশ করে বলেন, ‘বিষয়টি আপনাদের নজরে কেন আসেনি? আগে বলেছেন,আপনাদের লোকবল কম। তাহলে আপনারা কীভাবে এটি স্থাপন করবেন?’
এ সময় শামীম আল মামুন ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আপনারা যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে স্থাপন (হটলাইন) করবো।’
পরে আদালত বলেন, ‘আউটসোর্সিংয়ে করতে কত দিন লাগবে?’ জবাবে শামীম আল মামুন বলেন, ‘বাজেট পাওয়ার পর তিন মাস লাগবে। কারণ, আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে।’
এরপর আদালত ভোক্তা অধিকার সংরক্ষণে ২৪ ঘণ্টা সেবা দিতে তিন মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করার নির্দেশ দেন। একইসঙ্গে হটলাইন চালু করার বিষয়ে কোনও অজুহাত ছাড়াই বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ১৬ জুন ভোক্তা অধিকার সুরক্ষায় ও ভোক্তাদের অভিযোগ শুনতে দুই মাসের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে হটলাইন চালুর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর একটি কমিটি গঠন করে। সেই কমিটি হটলাইন চালুর জন্য ২০১৯-২০ অর্থবছরের ব্যয় বাবদ ৫০ লাখ টাকা চেয়ে গত ১৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।
বাণিজ্য মন্ত্রণালায়ে পাঠানো ওই চিঠির বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ২০ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ডিএনসিআরপি) পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) শামীম আল মামুনকে তলব করেন হাইকোর্ট।
প্রসঙ্গত, গত ৩ ও ৪ মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়, বিএসটিআই সম্প্রতি ২৭ ধরনের ৪০৬টি খাদ্য পণ্যের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে। এর মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে ৫২টি প্রতিষ্ঠানের পণ্য নিম্ন মানের ও ভেজাল রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করে বিএসটিআই।
পরে এক রিটের শুনানি নিয়ে গত ১২ মে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় প্রমাণিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমাণের পণ্য বাজার থেকে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে এ নির্দেশ পালন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন আদালত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত