বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০২:১৭ এএম
ফের বাড়লো সোনার দাম। ফলে ৯ দিনের ব্যবধানে আগস্ট মাসেই চতুর্থবারের মতো বাড়লো সব ধরনের সোনার দাম। ভালোমানের সোনার ভরিতে এক হাজার ১৬৬ টাকা দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে ২২ ক্যারেটের সোনা প্রতিভরি ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি–বাজুস।
গত ১৮ আগস্ট সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা করে বাড়ানো হয়েছিল। তার আগে গত ৮ আগস্ট প্রতিভরিতে এক হাজার ১৬৬ টাকা এবং ৬ আগস্ট প্রতিভরি সোনার একই পরিমাণ দাম বাড়ানো হয়েছিল। এছাড়া, গত ২৪ জুলাই সব ধরনের সোনার দাম প্রতিভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির তখনকার ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়।
সোমবার (২৬ আগস্ট) পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট সোনা ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ানোর জন্য আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধিকে কারণ বলে জানান বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনার বাড়লে আমরাও দাম বাড়াই।’
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈশ্বিক অস্থিরতা এবং ডলারের দরপতনের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে বাংলাদেশের বাজারে সোনার ভরি এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রেয়েছে। প্রতিভরি রুপা আগের দাম ৯৩৩ টাকায় বিক্রি হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত