শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
গত ১৮ই আগষ্ট রবিবার ভার্জিনিয়ার ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে ৫জন মেডিকেল ডাক্তারের সমন্বয়ে গঠিত টিম প্রবাসী বাংলাদেশিদের যাদের ইন্সুরেন্স কাভারেজ নেই তাদেরকে স্বাস্থ্যসেবা প্রদান করে। বিনামূল্যে চিকিৎসা উপদেশ এবং প্রেসক্রিপশন, চাকুরিক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা , ঔষধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ড কার্ড, বিনামূল্যে মানসিক, চক্ষু বিষয়ক ও জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসার সেবা প্রদান করে। আগত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই প্রিয়বাংলার এ মহতি উদ্দ্যোগ কে সাধুবাদ জানান এবং ভূয়শী প্রশংসা করেন। এবারে প্রিয়বাংলার ফ্রি ক্লিনিকে ডাক্তার সৈয়দ মাহতাব আহমদের পরিচালনায় যারা ভলান্টিয়ার সার্ভিস দিয়েছেন তারা হলেন, ডাক্তার
ইসমাত আসাদ , ডাক্তার আসাদ কাশেম, ডাক্তার গৌতম দত্ত, ডাক্তার সোমা বোস, এবং নিউট্রিশনিস্ট ফারহানা কবির ইমা।
টিভি প্রতিনিধির সাক্ষাতকারে ডাক্তার গৌতম দত্ত বলেন, যেসব রোগীদের চিকিৎসা দিচ্ছেন তাদের বেশিরভাগ তারাই, যারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন এবং যাদের ইনসুরেন্স কাভারেজ নেই। তিনি মনে করেন , যুক্তরাষ্ট্রের সব স্টেট এ এমন উদ্দ্যোগ চালু হলে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে।
প্রিয় বাংলার এই মেডিকেল টিম গত ২ বছর যাবত বছরে ৩থেকে ৪ বার বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে সাস্থ্যসেবা প্রদান করে আসছে। এই চিকিৎসা সেবা সার্বজনীন করতে প্রিয়বাংলা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।
প্রিয় বাংলার পক্ষ থেকে যারা উপস্থিত থেকে ডাক্তার ও টেকনিশিয়ানকে সহযোগিতা করেছেন তারা হলেন - লুবাবাহ রহমান চুড়ি, নূর মহম্মদ লিটন, সুমন কর্মকার, রফিকুল ইসলাম আকাশ, রাজীব বড়ুয়া, মুনা রহমান, পুলি কর্মকার, প্রিয়লাল কর্মকার, মাহফুজুর রহমান, মিমি মিমি, হাসনাত সানি সহ আরো অনেকে। স্থানীয় বাংলাদেশী রেস্তোরা কাবাব কিং ভলান্টিয়ারদের দুপুরের খাওয়ার সরবরাহ করে। উলেখ্য যে, আগামী ২১শে সেটেম্বর প্রিয় বাংলা পথমেলায় পরবর্তি এই স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য উপদেশের ব্যবস্থা থাকবে। সবশেষে প্রিয় বাংলা টিম, ডাক্তার, সেবিকা, সেচ্ছাসেবী ও বাংলাদেশ কমিউনিটির সকলকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রফিকুল ইসলাম আকাশ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র থেকে-
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত