ঢাকায় মর্গান ও বাটলার ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ নিয়ে

bcv24 ডেস্ক    ০৯:১৯ পিএম, ২০১৯-০৮-২৮    660


ঢাকায় মর্গান ও বাটলার ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ নিয়ে

আবারও একসঙ্গে দর্শকদের সামনে আসছেন হলিউডের ডাকসাইটে অভিনেতা মর্গান ফ্রিম্যান ও জেরার্ড বাটলার। প্রথমে ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ এবং পরবর্তীতে ‘লন্ডন হ্যাজ ফলেন’ ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তারা। 

এবার সিরিজের তৃতীয় ছবি ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’-এ দেখা যাবে তাদেরকে। গত ২৩ আগস্ট ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এটি মুক্তি পাবে ৩০ আগস্ট।

২০১৩ সালে হোয়াইট হাউজ নিয়ে নির্মিত ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ ছবিটি দারুণভাবে দর্শক-সমালোচক মন জয় করে। এর তিন বছর পর ২০১৬ সালে একই সিরিজের ‘লন্ডন হ্যাজ ফলেন’ মুক্তি পায়। সেটিও জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখে। দ্বিতীয় কিস্তির ঠিক তিন বছরের মাথায় আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন সিরিজের প্রধান দুই চরিত্র জেরার্ড বাটলার ও মর্গান ফ্রিম্যান।

এবারের ছবির পরিচালক হিসেবে আছেন রিক রোমান ওয়াহ। সম্প্রতি সিনেমাটির প্রথম অফিসিয়াল ট্রেলার উন্মুক্ত হয়েছে অন্তর্জাল দুনিয়ায়। যেটি দেখে আগাম অনুমান করা যায়, এবারের কিস্তিতেও থাকছে অ্যাকশন দৃশ্যে ভরপুর। এ সিরিজের সিনেমাগুলো মূলত অ্যাকশন নির্ভর, যেখানে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে প্রেসিডেন্টের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেন জেরার্ড বাটলার। নিরাপত্তার এমন গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে চমকপ্রদ সব ঘটনা দেখানো হয় গল্পের মাধ্যমে।

এর আগের সিরিজের দুটি পর্বে সিক্রেট এজেন্ট হিসেবে প্রেসিডেন্টের বিশ্বস্ত হিসেবে মাইককে দেখানো হলেও এবার প্রেসিডেন্টের নিরাপত্তা বা হামলার মূল নায়ক হিসেবে দেখানো হচ্ছে মাইক চরিত্রে থাকা জেরার্ডকে। ট্রেলার থেকে এটুকু বেশ স্পষ্ট।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত