শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:১২ পিএম
পথশিশু রানার উত্থান যেন রূপকথার রাজপুত্রের মতোই। আর সেই রূপকথার রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব। দুজনের ‘গাল্লিবয়’ সিরিজের পরপর ৩টি গান সাম্প্রতিক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব কনটেন্ট।
জনপ্রিয় এই গাল্লিবয় রানার পাশে দাঁড়ালেন সাম্প্রতিক সময়ের আরেক তুমুল জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। জানালেন, এইচএসসি পর্যন্ত রানার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তিনি। এতে সম্মতি জানিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন রানার আবিষ্কারক তবীবও।
তবীব বলেন, ‘এরমধ্যে তিনি রানাকে স্কুলে ভর্তি করাতে গিয়েছি। কিন্তু বছরের মাঝামাঝি বলে আর ভর্তি করানো যায়নি। তবে জানুয়ারিতে ভর্তি করানোর ইচ্ছে আছে। সমস্যা হচ্ছে আমি নিজেও ছাত্র।’
যদিও কোন স্কুলে রানাকে ভর্তি করাবেন সেটি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি ঢাবি শিক্ষার্থী তবীব। বেতনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ, তিনি নিজেও একজন ছাত্র। মূলত এসব আলাপ শুনে তৌহিদ আফ্রিদি আগ্রহ প্রকাশ করেন। বলেন, ‘তবীব ভাই অনুমতি দিলে এখন থেকে এইচএসসি পর্যন্ত রানার লেখাপড়ার সকল দায়িত্ব আমার।’
অন্যদিকে আফ্রিদির এমন আগ্রহে হাসিমুখে সম্মতি দেন তবীব। এ নিয়ে রানাও বেশ উচ্ছ্বসিত।
কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীবের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তিনি বলেন, ‘এভাবে বাকি রানাদের পাশেও আমাদের সবার দাঁড়ানো উচিত।’
নিজের ইউটিউব চ্যানেলে তৌহিদ আফ্রিদি ‘গাল্লিবয় রানা’কে নিয়ে একটি ভ্লগ প্রকাশ করেন ২৭ আগস্ট। সেখানে দেখা যায়, তৌহিদ আফ্রিদি তবীব ও রানার সঙ্গে দেখা করতে ছুটে যান ঢাবি ক্যাম্পাসে। এরপর তারা ঘুরে বেড়ান বিভিন্ন শপিং সেন্টারে। রানাকে কিনে দেন খেলনা, পুতুল ও সাইকেল। খাওয়ান পুরান ঢাকায়। আর কথা দেন তার শিক্ষার দায়িত্ব নেওয়ার।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত