শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:১১ পিএম
‘পাসওয়ার্ড’ ছবিতে কোনালের গাওয়া প্রথম পার্টি সং ‘আগুন লাগাইলো’ আলোচিত হয়। সেই সাফল্যের মালায় যুক্ত হচ্ছে নতুন ফুল। এই গায়িকা গাইলেন আরও একটি পার্টি সং।
বিশেষ খবর হলো, এই গানটির সঙ্গে পর্দায় নাচবেন আর ঠোঁট মেলাবেন বলিউডের সানি লিওনি!
প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেনের সুর-সংগীতে সোমনুর মনির কোনালের এই গানটির শিরোনাম ‘সানি সানি’। সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনী পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে থাকছে এই বিশেষ গানটি।
২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রেকর্ডিং শেষে কোনাল বলেন, ‘‘আগুন লাগাইলো’ গানটি গাওয়ার আগে জানতাম না আমার কণ্ঠে দর্শক কীভাবে গানটি গ্রহণ করবেন। আমি বিস্মিত হয়েছি, এমন ধারার গানও আমার কণ্ঠে মানুষ পছন্দ করেছেন। তাই এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে ‘সানি সানি’ গানটি গাইলাম। গাওয়ার সময় নেচে নেচে গাচ্ছিলাম। শুধু আমি নই, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন, সবাই নাচছিলেন! দেখা যাক এবার কী হয়।’
সানি লিওনি প্রসঙ্গে কোনাল বলেন, ‘মানুষ সানি লিওনিকে বাঁকা চোখে দেখেন। কিন্তু আমি তাকে একজন সংগ্রামী মেয়ের প্রতীক হিসেবে দেখি। একজন মানুষ কতটা চড়াই উতরাই পার করে বলিউডের মতো জায়গায় নিজের শক্ত আসন করে নিতে পারে সেটিই বড় বিষয়। বলিউডের মেগাস্টাররাও তার সঙ্গে অভিনয় করেছেন। তার জন্য গাইতে পেরে ভালো লাগছে। যাই হোক, এত চমৎকার একটি গান গাওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রযোজক সেলিম ভাই ও পরিচালক রনি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
বিগ বাজেটের ‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন কলকাতার শ্রাবন্তী। সানি লিওনিকে নিয়ে গানটির শুটিং হবে মুম্বাইতে, ৯ সেপ্টেম্বর।
প্রযোজক, পরিচালক দুজনেই জানিয়েছেন, কোনালের গাওয়া এবং সানি লিওনির পারফর্মে গানটিতে খরচ হবে প্রায় কোটি টাকা।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত