শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৬ এএম
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই আলোড়ন সৃষ্টি করেছিলেন অজন্তা মেন্ডিস। এক ওভারে ছয় রকমের বল করে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরান শ্রীলঙ্কার এই স্পিনার। কিন্তু সময় যত গেছে, হারাতে থাকেন ক্ষিপ্রতা। জাতীয় দলে চার বছর উপেক্ষিত থাকার হতাশা থেকে ক্রিকেটকে বিদায় বলে দিলেন এই রহস্যময় স্পিনার।
বুধবার বিবিসি সিনহালা রিপোর্ট করেছে, সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবার ৬ উইকেট নেওয়া একমাত্র বোলার। ‘ক্যারম বল’কে বিশ্বে পরিচিত করে দেওয়া মেন্ডিস সবশেষ জাতীয় দলের জার্সি পরেন ২০১৫ সালের ডিসেম্বরে, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। ১৪৫টি আন্তর্জাতিক ম্যাচে ২৮৮ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন মেন্ডিস।
২০০৮ সালে অভিষেক টেস্ট সিরিজে সাফল্যের দেখা পান মেন্ডিস। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে নেন ২৬ উইকেট। বৈচিত্র্যময় বোলিং দিয়ে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীকে ধাঁধায় ফেলে দেন তিনি। পরের ৬ বছরে ১৯ টেস্ট খেলে নেন ৭০ উইকেট, চারবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান এবং সেরা বোলিং ফিগার ছিল ৯৯ রান দিয়ে ৬ উইকেট।
২০০৯ ও ২০১২ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার শীর্ষ স্পিনার ছিলেন মেন্ডিস। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কাকে ৮ রানে জেতাতে ১৬ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। পরের বছর টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে জিম্বাবুয়ের বিপক্ষে ছিলেন আরও দুর্দান্ত। ৮ রানে ৬ উইকেট শিকার করে দলকে এনে দেন ৮২ রানের জয়।
শুধু টেস্ট আর টি-টোয়েন্টিতে নয়, ওয়ানডেতেও ঝলমলে ছিলেন তিনি। দ্রুততম ৫০ উইকেটের মালিক হন মাত্র ১৯ ম্যাচ খেলে। ২০০৮ সালের এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ১০০ রানের দুর্দান্ত জয়ে ১৩ রান দিয়ে নেন ৬ উইকেট।
কিন্তু দুর্ভাগ্যবশত তার এই চমৎকার শুরুটা ম্লান হতে থাকে কয়েকটি ইনজুরিতে। মেন্ডিসের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার স্পিন আক্রমণে শক্ত জায়গা করে নেন আকিলা ধনঞ্জয়া, লাসিথ এম্বুলদেনিয়া ও দিলরুয়ান পেরেরার মতো বোলাররা। তার সবশেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ছিল প্রিমিয়ার লিগ টায়ার ‘বি’তে, যেখানে শ্রীলঙ্কার ঘরোয়া ক্লাব পুলিশ এসসির হয়ে অধিনায়কত্ব করেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস, ক্রিকট্র্যাকার
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত