স্মিথ ফিরছেন মাঠে

bcv24 ডেস্ক    ০৯:২৫ পিএম, ২০১৯-০৮-২৮    626


স্মিথ ফিরছেন মাঠে

বলের আঘাতে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংস থেকে সরে দাঁড়িয়েছিলেন স্টিভেন স্মিথ। হেডিংলি টেস্টেও খেলতে পারেননি এই অলরাউন্ডার। অ্যাশেজের চতুর্থ টেস্টের আগে মাঠে ফিরছেন তিনি। অস্ট্রেলিয়ার ট্যুর ম্যাচের দলে আছেন স্মিথ।

অ্যাশেজের চতুর্থ টেস্ট ম্যানচেস্টারে। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়া তিন দিনের ট্যুর ম্যাচ খেলবে ডার্বিশায়ারের বিপক্ষে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের স্কোয়াডে আছেন স্মিথ। অধিনায়ক করা হয়েছে উসমান খাজাকে।

লর্ডস টেস্টে জোফরা আর্চারের বাউন্সার আঘাত করে স্মিথের ঘাড়ে। মাটিতে পড়ে যাওয়া এই ব্যাটসম্যান চিকিৎসা নিতে মাঠ ছাড়লেও পরে ফিরে এসে খেলেন ৯২ রানের কার্যকরী ইনিংস। কিন্তু শারীরিক অবস্থা পুরোপুরি সুস্থ না থাকায় তিনি সরে দাঁড়ান দ্বিতীয় ইনিংস থেকে। পরে হেডিংলি টেস্টেও খেলা হয়নি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের।

তিন দিনের প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। লিডস ও ম্যানচেস্টারের দুই টেস্টের আগে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক টিম পেইনকে। তার সঙ্গে প্রস্তুতি ম্যাচটিতে খেলছেন না ডেভিড ওয়ার্নার, নাথান লায়ন, ট্রেভিস হেড, জেমস প্যাটিনসন, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

প্রস্তুতি ম্যাচটি হতে পারে মিচেল স্টার্ক ও পিটার সিডলের জন্য বড় সুযোগ। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ডাক পেতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন তারা। একই সঙ্গে ব্যাটিংয়ে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন খাজা, মার্কাস হ্যারিস, ম্যাথু ওয়েড, মার্নাস ল্যাবুশ্যাগনে ও ক্যামেরুন ব্যানক্রফট। ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচের স্কোয়াড:

উসমান খাজা (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মার্কাস হ্যারিস, মার্নাস ল্যাবুশ্যাগনে, মিচেল মার্শ, মাইকেল নেসার, পিটার সিডল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত