টুইটার-বার্তায় সালমানের আবেগময় পোস্ট

bcv24 ডেস্ক    ১০:৩৬ পিএম, ২০১৯-০৪-১৮    546


টুইটার-বার্তায় সালমানের আবেগময় পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারত’ সিনেমার চতুর্থ পোস্টার শেয়ার করলেন বলিউড সুপারস্টার সালমান খান। এই পোস্টারে সালমানকে ‘মেরিন ক্যাপ্টেন’ লুকে দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছেন সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফও।

চতুর্থ লুকে সালমান খানকে অসাধারণ লাগছে। এর আগে তিনটি পোস্টার শেয়ার দিয়েছেন সালমান। তিনটিতে ভিন্ন ভিন্ন চেহারায় দেখা গেছে তাঁকে।

টুইটার-বার্তায় সালমান খান লিখেছেন, ‘আমার মাটি, আমার দেশ!’

নতুন পোস্টারে সালমান খান মেরিন কর্মকর্তারূপে হাজির হয়েছেন। সাধারণ সাজেই দেখা যাচ্ছে ক্যাটরিনাকে, কিন্তু কোঁকড়া চুলে অপরূপা তিনি। আগের পোস্টারে ক্যাটরিনা পরেছিলেন পশ্চিমা পোশাক। এবার তাঁকে ভারতীয় লুকে দেখা গেল।

এ ছবি নিয়ে বলিপাড়ায় নতুন গুঞ্জন উঠেছে। অনেকেই বলছেন, সালমান খান ও পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে বন্ধুতার খাতিরেই চরিত্রটি পেয়েছেন ক্যাটরিনা কাইফ। তবে ক্যাটরিনা বলেছেন, বন্ধুতার জন্য নয়।

সংবাদমাধ্যম মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘তিন ঘণ্টার মধ্যেই আমি চিত্রনাট্য পড়া শেষ করি এবং সঙ্গে সঙ্গে তাঁকে কল দিই। বলি, চিত্রনাট্য পছন্দ হয়েছে। উপলব্ধি করি, অগ্রসর হওয়ার পথে নিজেকে বহুদূর পৌঁছে দেবে এই চরিত্রটি। তো, সালমান বা আলি কারো সঙ্গেই বন্ধুত্বটা কাজ করেনি। সত্য হলো, সিনেমায় চুক্তির পর সালমান আমাকে একবারও কল দেয়নি। সরাসরি সেটে আমাদের দেখা হয়।’

সালমান খানের ‘ভারত’ এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা। এই ছবিতে বলিউড ভাইজানকে ছয়টি ভিন্ন লুকে দেখা যাবে। এর আগে নিজের ‘বুড়ো’ লুক দেখানোর পর ‘তরুণ’ লুক শেয়ার করেন ভাইজান। সেই রূপের মুগ্ধতা ছড়িয়ে পড়ে জনমনে। হলিউড তারকা প্যারিস হিলটনও মুগ্ধতা প্রকাশ করেন।

চলতি বছরের ঈদে মুক্তি পাবে সালমানের ‘ভারত’। এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হচ্ছে এ মহাতারকার। চলছে প্রযোজনা-পূর্ব কাজ। ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের একসঙ্গে কাজ করলেন সালমান। টিজার মুক্তির পর ভক্তকুলে তুমুল সাড়া পড়েছে। সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। ২৪ এপ্রিল মুক্তি পাবে ট্রেইলার।

‘ভারত’-এ সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যদের।

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে।

‘ভারত’ যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভ‚ষণ কুমার, কৃষান কুমার, নিখিল নমিত ও সালমান খান। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। সূত্র : ইন্ডিয়া টিভি


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত