বলিউডের শ্রদ্ধা বাংলাদেশের ছবিতে!

bcv24 ডেস্ক    ০৯:৩০ পিএম, ২০১৯-০৮-২৯    667


বলিউডের শ্রদ্ধা বাংলাদেশের ছবিতে!

বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর। ছবির নাম ‘মাসুদ রানা’। এই সিরিজের ‘সুলতা’ চরিত্রে অভিনয় করবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এর ফলে ছবির জন্য হলিউডের খ্যাতনামা তারকাদের সঙ্গে এবার যুক্ত হলো বলিউড।

চলচ্চিত্রটির ডিজিটাল মার্কেটিং ম্যানেজার শাকিব হাসান জানান, এর উল্লেখযোগ্য কয়েকটি চরিত্রের একটি সুলতা। এটি নিয়ে শ্রদ্ধার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। শিগগিরই চুক্তিবদ্ধ হবেন তিনি। 

‘আশিকি ২’-এর মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধার। বর্তমানে তিনি কাজ করছেন চলতি বছরে ভারতের সবেচেয়ে আলোচিত ছবি ‘সাহো’-তে। এতে তার বিপরীতে আছেন ‘বাহুবলী’-খ্যাত নায়ক প্রভাস। ৩৫০ কোটি রুপির বাজেটের এ ছবিটি আগামীকাল (৩০ আগস্ট) মুক্তি পাবে।

অন্যদিকে ৮৩ কোটি টাকা দিয়ে বড় পর্দায় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’কে আনছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিটির চরিত্রের জন্য বেশ কিছু তারকাকে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। হলিউডসহ এতে থাকছেন বিশ্বের আলোচিত সব শিল্পীরা। অভিনয় করতে যাচ্ছেন রেসলিং দুনিয়ার ভয়ঙ্কর তারকা দ্য গ্রেট খালি। থাকছেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড।

এছাড়াও আছেন ‘আয়রন ম্যান ২’-খ্যাত হলিউডের জাঁদরেল অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেসহ বেশ ক’জন তারকা। মাসুদ রানা’র প্রচ্ছদের সঙ্গে ড্যানিয়েল ও খালি তারকা।

জাজ মাল্টিমিডিয়া জানায়, ছবিতে ভিলেন হিসেবে থাকবেন খালি। ছবির কেন্দ্রীয় চরিত্রগুলো হলো- মাসুদ রানা, রুপা, সুলতা, কবির চৌধুরী ও রাহাত খান। চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। ছবির সহ-প্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।

মাসুদ রানা চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। এই নির্মাতা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্মমেকিংয়ের ওপর উচ্চতর পড়াশোনা করেছেন। ইতোমধ্যে তিনি হলিউডে ৩টি সিনেমা পরিচালনা করেছেন। ছবির সহ-প্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।

মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় আসবে। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে। এটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত