ছেলেমেয়েকে ২৮৬৬ কোটি রুপির সম্পত্তির সমান ভাগ দেবেন অমিতাভ

bcv24 ডেস্ক    ০৯:৩২ পিএম, ২০১৯-০৮-২৯    635


ছেলেমেয়েকে ২৮৬৬ কোটি রুপির সম্পত্তির সমান ভাগ দেবেন অমিতাভ

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ রুপির। ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা নন্দাকে নিজের সম্পত্তি সমান ভাগ করে দেবেন তিনি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বে বারবার কথাটি জানালেন ৭৬ বছর বয়সী এই অভিনেতা।

বিগ বি জানান, তার মৃত্যুর পর পুরো সম্পত্তির সমান ভাগ পাবেন অভিষেক ও শ্বেতা। তিনি বলেন, ‘যখন মরে যাবো, আমার সব সম্পত্তি ছেলে ও মেয়ের কাছে সমান ভাগ করে দেওয়া হবে।’

লিঙ্গসমতা নিয়ে দীর্ঘদিন নিয়ে ভূমিকা রাখছেন অমিতাভ। জাতিসংঘের কন্যাশিশুর দূত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই নারীর ক্ষমতায়নের পক্ষে সোচ্চার হতে দেখা যায় তাকে। এর অংশ হিসেবে মেয়ে ও নাতনিদের সাফল্যের খবর জানিয়ে থাকেন তিনি।

অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের একমাত্র কন্যা আরাধ্য। শ্বেতার স্বামী শিল্পপতি নিখিল নন্দা। তাদের মেয়ে নব্য ও ছেলে আগাস্তা।

অমিতাভ বচ্চনের দুই নাতনি নব্য নাবেলি ও আরাধ্যদুই নাতনি আরাধ্য ও নব্যকে উদ্দেশ করে অমিতাভ লিখেছিলেন, ‘কে কী ভাবলো সেই ছায়ায় বন্দি হয়ে থাকবে না। আপন আলোয় উদ্ভাসিত হও। স্কার্টের দৈর্ঘ্য দেখে যেন কেউ তোমাদের চরিত্র মাপার সুযোগ না পায়। কার সঙ্গে বন্ধুত্ব গড়বে বা কে তোমাদের বন্ধু হবে তা নিয়ে মন্তব্য করতে দেবে না কাউকে। মন থেকে না চাইলে অন্য কোনও কারণে বিয়ে করবে না। পৃথিবীটা হয়তো নারীদের জন্য কঠিন। কিন্তু আমার বিশ্বাস, নারীরাই এই চিত্রটা বদলাতে পারে। লোকচক্ষুকে ডিঙিয়ে নিজের লক্ষ্য স্থির করা সহজ নয়। তবে তোমরা নারীদের জন্য উদাহরণ স্থাপন করতে পারো।’

সম্প্রতি একটি অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে অমিতাভ বলেন, ‘চলচ্চিত্রের কলাকুশলীদের ৬০-৭০ শতাংশই নারী। চিত্রগ্রহণ থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারে তারা। তাদের নিয়ে গর্ব হয় আমার।’

মা-মেয়ে নব্য নাবেলি ও শ্বেতা নন্দা‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অমিতাভ আরও জানান, একসময় তার পুরো মাসের পকেট খরচ ছিল মাত্র ২ রুপি! তখন পাহাড়ি এলাকার একটি বোর্ডিং স্কুলে ছিলেন তিনি। ওই টাকা দিয়ে পাকোড়া কিনে খেতেন ছোট্ট অমিতাভ।

এদিকে অমিতাভের হাতে এখন আছে সুজিত সরকারের ‘গুলাবো সিতাবো’, নাগরাজ মানজুলের ‘ঝুন্ড’, অয়ন মুখার্জির ‘ব্রক্ষ্মাস্ত্র’ ও রুমি জাফরির ‘চেহরে’।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত