সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:৩৮ এএম
পাকিস্তানি কমান্ডো বাহিনী হামলা করতে পারে এমন খবর দেশের গোয়েন্দা বিভাগ ও কোস্টগার্ডের কাছ থেকে পাওয়ার পর ভারতের দুটি প্রধান সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন বলছে, পাকিস্তানের ‘প্রশিক্ষিত কমান্ডো বাহিনী’ ভারতীয় জলসীমায় প্রবেশ করে হামলার প্রস্তুতি নিচ্ছে।
সতর্কতা জারি হওয়া ওই বন্দর দুটি হলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিচালিত দ্য মুন্দ্রা বন্দর এবং অপরটি রাষ্ট্র পরিচালিত কেন্ডালা বন্দর। ভারতের এই দুটি প্রধান বন্দর দেশটির গুজরাট রাজ্যে অবস্থিত। বন্দর কর্তৃপক্ষ তাদের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হচ্ছে, পাকিস্তানের প্রশিক্ষিত কমান্ডো বাহিনী নাশকতা চালানোর জন্য কুচ উপসাগরের পশ্চিম উপকূলে প্রবেশ করেছে। কেন্ডালা বন্দর কর্তৃপক্ষও উল্লিখিত তথ্যটি তাদের নির্দেশনায় কর্মকর্তা-কর্মচারীদের জানিয়েছে।
কেন্ডালা বন্দর পরিচালনাকারী ট্রাস্টের সচিব ভেনু গোপাল বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা গোয়েন্দা বিভাগের কাছ থেকে খবর পাওয়ার পর পরিস্থিতি বিবেচনা করে বন্দরের নিরাপত্তা কর্মীদেরকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে।
মুন্দারা বন্দর পরিচালনাকারী বেসরকারী কোম্পানি আদানি গোটা বন্দরের জন্য বিশেষ নির্দেশনা জানি করেছে। তারা ওই নির্দেশনায় বন্দরের সকল জাহাজের জন্য নিরাপত্তা জোরদার ও সতর্ক পাহারা বৃদ্ধির নির্দেশ দিয়েছে। কোম্পানির মুখপাত্র এ খবরি নিশ্চিত করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এমন গোয়েন্দা প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হননি। কিন্তু তিনি এটা বলেছেন, নিরপত্তাবাহিনী এমন যেকোনো পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনীর কাছে ভারতের এমন দাবি নিয়ে জানতে চাওয়া হলে তারা রয়টার্সকে বলে, ভারতের এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। দেশটির দাবি, ‘ভারত সরকার গোটা বিশ্বের নজর কাশ্মীর থেকে অন্যত্র সরিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এমন কোনো অভিযান চালাচ্ছি না।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত