আ.লীগ নেতাকর্মীদের হাত সাধারণ মানুষের রক্তে রঞ্জিত: মির্জা ফখরুল

bcv24 ডেস্ক    ০৯:৪১ পিএম, ২০১৯-০৮-২৯    571

আ.লীগ নেতাকর্মীদের হাত সাধারণ মানুষের রক্তে রঞ্জিত: মির্জা ফখরুল

স্বাধীনতা যুদ্ধের আগে যে আওয়ামী লীগ সংগ্রাম করেছে, সেই দল এখন আর নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। তাদের নেতাকর্মীদের হাত আজ সাধারণ মানুষের রক্তে রঞ্জিত। তাদের পরাজিত করতে আমাদের সাহস, শক্তি, মনোবল দরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব দাবি করেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন। তখন বেশিরভাগ নেতা ছিল না, তারা পালিয়ে গিয়েছিলো।’

তিনি বলেন, আজকে সেই কথাগুলো মনে করে আমরা যদি জাতিকে মুক্ত করতে চাই, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই সংগ্রামের দিকে যেতে হবে।’

ওবায়দুল কাদেরের বক্তব্য ভারসাম্যহীন উল্লেখ করে ফখরুল বলেন, তিনি বলেছেন ‘রোহিঙ্গাদের সমস্যা নাকি আমরা তৈরি করেছি’। আসলে ওনারা পারছেন না, দে আর ফেইলড। আমরা পেরেছিলাম। ১৯৭৮ সালে জিয়াউর রহমান সাহেবের সময় রোহিঙ্গারা এসেছিল। তখন তিনি দ্রুততম সময়ের মধ্যে মিয়ানমারকে বুঝিয়ে শুনিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিলেন। কেন পেরেছিলেন, সেই শক্তি তার ছিল। তিনি কক্সবাজারে একটা ক্যান্টনমেন্ট তৈরি করেছিলেন। মিয়ানমারকে বলেছিলেন আইদার ইউ গেট ব্যাক, অর ইউ ফেস। খালেদা জিয়ার সময় ৯৪ সালে ২ লাখ ৪০ হাজার রোহিঙ্গা এসেছিল। তখন তিনি বলেছিলেন, ফেরত নেবেন না, অন্য ব্যবস্থা নেবো। তারা ফিরিয়ে নিয়েছিল।

মির্জা ফখরুল বলেন, আজ মিয়ানমারকে সরকার একবার বকাবকিও করতে পারেনি। কোথাও একটা স্টেটমেন্টও নাই। বারবার সরকার শুধু বলছে নিয়ে যাও, নিয়ে যাও। কিন্তু তারা নিচ্ছে না। মিয়ানমার যা বলছে সরকার তা-ই করছে, ওদের ট্র্যাপে পড়ে গেছে। আজ এমন কূটনৈতিক অবস্থা যে, একটা দেশও বাংলাদেশের পক্ষে নেই। চীন, ভারত, জাপান, রাশিয়া সব মিয়ানমারের পক্ষে।

মিয়ানমার সমস্যার দুই বছর চলে গেলো, তারা কী করলেন, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ভারতের সঙ্গে নাকি বন্ধুত্ব সুউচ্চ।

জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কবি আব্দুল হাই সিকদার, জাসাস সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, বিশিষ্ট নজরুল গবেষক নাসিম আহমেদ প্রমুখ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত