রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ব্যর্থ মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৯:৪৫ পিএম, ২০১৯-০৮-২৯    614

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ব্যর্থ মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়া মিয়ানমারের দায়িত্ব এবং এ দায়িত্ব পালনে দেশটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

ব্রিফিং শেষে এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘এটি মিয়ানমারে দায়িত্ব রোহিঙ্গাদের বুঝিয়ে এখান থেকে নিয়ে যাবে। আমাদের দায়িত্ব লজিস্টিক সহায়তা দেওয়া এবং এটি আমরা করেছি।’

তিনি বলেন, ‘মিয়ানমার বলছে তারা সহায়ক পরিবেশ তৈরি করেছে, কিন্তু তাদের লোক (রোহিঙ্গারা) সেটি বিশ্বাস করে না। এখানে বিশ্বাসের ঘাটতি আছে এবং মিয়ানমার এই ঘাটতি কমাতে ব্যর্থ হয়েছে।’ গ্রহণযোগ্যতা বাড়াতে মিয়ানমারের উচিত মিডিয়াসহ সবাইকে রাখাইন প্রদেশে নিয়ে সবকিছু দেখানো বলে মন্তব্য করেন তিনি।

মিয়ানমার সরকারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে যারা রোহিঙ্গা নেতা আছে— যাদের মাঝি বলে— তাদের নিয়ে যাও এবং দেখাও কী কী করেছো। তাদের চিন্তা আছে। কারণ, তারা নির্যাতিত হয়েছে এবং সে কারণে তারা নিরাপত্তা ও সুরক্ষা চায়।’

তিনি বলেন, মিয়ানমার আমাদের বারবার আশ্বস্ত করেছে তারা নিরাপত্তা দেবে এবং সেটাই যদি হয় তবে অন্যদের নিয়ে সেটি দেখাও। তারা যা বলছে সেটি প্রমাণ করা দরকার বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

২২ আগস্ট প্রত্যবাসন ভেস্তে যাওয়া সম্পর্কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার ৩ হাজার ৪৫০ জনের তালিকা দিয়েছে এবং আমরা এটি ইউএনএইচসিআরকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি রোহিঙ্গাদের মতামত জানার জন্য।

তিনি বলেন, ‘মিয়ানমার ও চীনের প্রতিনিধি এই প্রক্রিয়ার সঙ্গে ছিল।’

বেইজিংয়ের অবস্থান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চীনের সবাই আমাদের সঙ্গে একমত। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন একমাত্র সমাধান। চীন আমাদের বলেছে বাংলাদেশ ও মিয়ানমার আমাদের বন্ধু ও আমরা তৃতীয় পক্ষ হিসেবে এখানে সাহায্য করতে চাই। তাদের রাষ্ট্রদূত আমাকে এটি বলে গেছে।’

বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রীদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনও তারিখ ঠিক হয়নি। চীন এখন মিয়ানমারের সঙ্গে আলাপ করবে।’

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এনজিও কর্মকাণ্ড বিষয়ে তিনি বলেন, ‘যেসব এনজিও তাদের টার্মস অব রেফারেন্সের বাইরে গিয়ে কাজ করছে, তাদের চিহ্নিত করা গেলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

তিনি বলেন, ‘কক্সবাজারে কোনও সশস্ত্রবাহিনী কাজ করছে, এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। একটি গ্রুপ দা-কুড়াল তৈরি করেছিল এবং আমরা তাদের গ্রেফতার করেছি।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত