ঢাকায় আয়োজন ‘আয়রন ম্যান’কে নিয়ে

bcv24 ডেস্ক    ১০:৪৪ পিএম, ২০১৯-০৮-৩০    635


ঢাকায় আয়োজন ‘আয়রন ম্যান’কে নিয়ে

ঢাকায় আয়রন ম্যানখ্যাত টনি স্টার্ককে নিয়ে করা হয়েছে ভিন্ন ধরনের  আয়োজন। এটি হচ্ছে ‘টনি স্টার্ক হ্যাজ অ্যা হার্ট’ নামের আর্ট প্রতিযোগিতা। ইতোমধ্যে এতে অংশ নিয়েছেন আয়রন ম্যানের বাংলাদেশি ভক্তরা।

আর এটি নিয়ে একটি তথ্যচিত্র পাঠানো হবে ‌এই সুপারহিরো চরিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওতে। পুরো বিষয়টি আয়োজন করেছে ফ্যাশন এক্সেসেরিজ হাউজ ‘এল আমর’।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাকিবুল আজম জানান, ইতোমধ্যে টনি স্টার্ক নিয়ে বেশকিছু চিত্রকর্ম জমা পড়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এর গ্র্যান্ড ফিনালে হবে।

তিনি বলেন, ‘‘কেবল ফ্যাশন এক্সেসরিজ বিক্রির মাঝেই আমরা থেমে নেই। তরুণ ও তারুণ্য নিয়ে কাজ করছি। তাদের সৃষ্টিশীলতা তুলে ধরতেই এই প্রতিযোগিতা। পুরো আয়োজন নিয়ে আমরা একটি তথ্যচিত্র তৈরি করব, যা ‘বাংলাদেশ ফ্যান গ্রুপ’-এর পক্ষ থেকে আমরা মার্ভেল স্টুডিওতে পাঠাব। আশা করছি, এ কাজ তাদের ও টনি স্টার্কের ভালো লাগবে।’’

ইতোমধ্যে অংশগ্রহণকারীরা তাদের টনি স্টার্ককে নিয়ে আর্টওয়ার্ক বা শিল্পকর্ম তৈরি করেছে। হাতে আঁকা ছবি কিংবা কম্পিউটারে করা ডিজাইন দিয়ে তারা তাদের প্রিয় হিরোর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

বিচারকের বিবেচনায় প্রতিযোগিতার সর্বমোট ২৫০টি আর্টওয়ার্কে মধ্যে ৪০টি বাছাই করা হয়েছে। এগুলো নিয়ে এখন ভোট পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন কার্টুনিস্ট আ মোর্শেদ মিশু।

আয়োজনের মূল আকর্ষণ হচ্ছে এর প্রথম পুরস্কার। এটি হলো ‘আর্ক রিয়েক্টর’। যা টনি স্টার্কে হার্ট হিসেবে পরিচিত। এছাড়াও আয়রন ম্যানের বেশ কিছু স্মরক এর পুরস্কার হিসেবে থাকছে।

রাকিবুল আজম জানান, এই ফ্যান আর্ট কম্পিটিশনটি ‘ফ্যান কন’ নামে একটি কনভেনশনের আওতায় অনুষ্ঠিত হচ্ছে; যেটি প্রতিবছর-ই ফ্যান আর্ট এবং পপ কালচার নিয়ে কাজ করবে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত