টেস্ট দলে ফিরে আনন্দিত তাসকিন

bcv24 ডেস্ক    ১০:৪৬ পিএম, ২০১৯-০৮-৩০    616


টেস্ট দলে ফিরে আনন্দিত তাসকিন

গত বিপিএলে ২২ উইকেট শিকার করে সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ড সফরের দলে। কিন্তু সতীর্থদের সঙ্গে বিমানে উঠতে পারেননি তাসকিন আহমেদ। বিপিএলের শেষ দিকে একটি ম্যাচে ক্যাচ নিতে গিয়ে বাঁ পায়ের লিগামেন্ট ছিড়ে চলে যান মাঠের বাইরে। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে থাকলেও সুযোগ হয়নি বিশ্বকাপে। তবে বিসিবি একাদশের হয়ে ভারত সফরে দারুণ বল করে সুযোগ পান শ্রীলঙ্কা সফরে। এবার টেস্ট দলেও ফিরলেন ডানহাতি পেসার।

পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট সংখ্যা মাত্র পাঁচটি। ২০১৭ সালের সেপ্টেম্বরে   দক্ষিণ আফ্রিকা সফরে সর্বশেষ সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা তাসকিন দারুণ খুশি। চট্টগ্রাম টেস্টের দলে থাকার সুখবর পেয়ে তিনি বলেছেন,  ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, আবার টেস্ট দলে ঢুকতে পেরেছি। এখন আমার লক্ষ্য আরও পরিশ্রম করে, নিজেকে ফিট রেখে জায়গা ধরে রাখা। একাদশে সুযোগ পেলে শতভাগ দেওয়ার চেষ্টা করবো। দোয়া করবেন যেন সুস্থ থেকে দেশকে ভালো কিছু উপহার দিতে পারি।’

দলে সুযোগ পেয়েও ইনজুরির কারণে যেতে পারেননি নিউজিল্যান্ড সফরে। তাসকিন অবশ্য এ নিয়ে আর মনখারাপ করেন না। দার্শনিক সুলভ ভঙ্গিতে তার মন্তব্য, ‘তখন খুব খারাপ লেগেছিল। অবশ্য ফাস্ট বোলাররা ইনজুরিতে পড়বেই। এটা আমাদের জীবনের অংশ। আমি সব সময় বিশ্বাস করি, কষ্ট করলে আর নিজের কাছে সৎ থাকলে সুযোগ আসবেই।’

নতুন পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টের অধীনে উন্নতির কথা জানিয়ে তাসকিন বলেছেন, ‘ধারাবাহিকতা, লাইন-লেন্থ নিয়ে নতুন কোচের সঙ্গে কাজ করছি। কোচ আমাদের ফিটনেসের ওপর জোর দিয়েছেন।’ শুক্রবার প্রস্তুতি ম্যাচে লেন্থ বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে চার উইকেট শিকার করেও তিনি তৃপ্ত, ‘ল্যাঙ্গেভেল্ট এটা (লেন্থ বল) নিয়ে কাজ করতে উৎসাহিত করেছেন। আমি নিজেও অবশ্য এটা নিয়ে কাজ করছিলাম। কিছু দিন আগে বেঙ্গালুরুতে লেন্থ বল করে সাফল্যও পেয়েছিলাম।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত