শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৪৭ এএম
গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। লম্বা বিরতির পর তারা আবার ফিরছে লাল বলের ক্রিকেটে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে তাই নিজেদের যাচাই করতে লাল আর সবুজ দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছেন সাকিব-মুশফিকরা। শুক্রবার প্রথম দিন ব্যাটিং করা লাল দলের অধিনায়ক ছিলেন সাকিব, কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি।
গত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে রেকর্ড রান করা সাকিব দেড় মাস পর ব্যাট হাতে নিলেন। দুইবার ব্যাটিং করেও ব্যর্থ টেস্ট অধিনায়ক। নবম ওভারে তাসকিন আহমেদের কাছে বোল্ড হন রানের খাতা না খুলে। আবার বাঁহাতি ব্যাটসম্যান নামেন ৭ নম্বরে, এবার তাইজুল ইসলামের কাছে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ৯ রান করে।
সাকিব জ্বলে উঠতে না পারলেও লাল দলকে ২৬৮ রান এনে দিতে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। তার সঙ্গে বল হাতে দিনটা নিজের করে নেন সবুজ দলের পেসার তাসকিন। লাল দলের হয়ে টেস্টসুলভ মেজাজেই দেখা গেছে মাহমুদউল্লাহ ও লিটন দাসকে। ২৮৩ মিনিট ক্রিজে থেকে ১৮৯ বল মোকাবিলা করে মাহমুদউল্লাহ ব্যক্তিগত ঝুলিতে পুরেছেন ১০৭ রান। ২৫ রান করলেও লিটন ক্রিজে টিকে ছিলেন ১০৪ মিনিট, বল খেলেন ৭৩টি।প্রথম দিন তাসকিন ১২.১ ওভার বল করেন। ফিটনেস ফিরে পেয়ে দারুণ ছন্দে আছেন তিনি। ইনিংসের পুরো সময়ে তার লাইন লেন্থ ছিল দুর্দান্ত। যার পুরস্কার পেয়েছেন ৪ উইকেট নিয়ে। সাকিব-মাহমুদউল্লাহ-সাব্বির তার বোলিংয়ে বেশ ভুগেছেন। তাসকিন ছাড়াও এবাদত হোসেন নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া তাইজুল, আরিফুল ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নিয়েছেন। প্রথম দিনে ৮৪.১ ওভারে ২৬৮ রানে অলআউট হয় লাল দল।
শনিবার দ্বিতীয় ও শেষ দিনে মুশফিকুর রহিমের নেতৃত্বে ব্যাট করবে সবুজ দল।
সংক্ষিপ্ত স্কোর:
লাল দল: ৮৪.১ ওভারে ২৬৮ (মাহমুদউল্লাহ ১০৭, আবু হায়দার রনি ৪০, সাব্বির রহমান ৩৪, লিটন দাস ২৫, শফিউল ইসলাম ১৯, জহুরুল ইসলাম ১৩; তাসকিন ৪৫/৪, এবাদত ৪২/৩, তাইজুল ৪১/১, মোসাদ্দেক ৪১/১, আরিফুল ১৫/১)।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত