রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম
ভৌতিক সিনেমার ভক্তরা আবার নড়েচড়ে বসতে পারেন। ১৯ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ভৌতিক সিনেমা ‘দ্য কার্স অব লা লোরোনা।’ একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। মাইকেল কেভস পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন লিন্ডা কারডেলিনি, রেমন্ড ক্রুজ, প্যাট্রিসিয়া ভ্যালাসকেজসহ আরো অনেকে।
দক্ষিণ আমেরিকার লোককাহিনীতে লা লোরোনা এক ক্রন্দনরত মহিলা যে তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদে। মেক্সিকো থেকে চিলি পর্যন্ত ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভীতিকর এক বিষয় এটি। লা লোরোনা পানির কাছে থাকে আর তার হারিয়ে যাওয়া বাচ্চার জন্য কাঁদে। ওই নারী সেখানে শুধু ভয় দেখানোর জন্য থাকতে পারে। আবার সে এক সেকেন্ডের জন্য তার বাচ্চা ধরতে বলতে পারে যেহেতু সে খুবই ক্লান্ত। আর এই ফাঁদে পড়লে নিজে লা লোরোনা হিসাবে অভিশপ্ত হতে হবে যতদিন পর্যন্ত কেউ এই বোঝা কেউ নিয়ে না নেয়।
কী করে তার বাচ্চা হারিয়ে গিয়েছিল তার গল্প একেক দেশে একেক রকম, কিন্তু বেশীরভাগ গল্পেই একই ধরণের কিছু বিষয় আছে। এক গল্পে আছে যে এক মহিলা তার থেকে ধনী পুরুষ বিয়ে করেছিল, উপেক্ষিত আর পরিত্যক্ত হবার পর তার রাগ উপশম করতে চেয়েছিল বাচ্চাকে ডুবিয়ে মেরে। পরে তার এই সিদ্ধান্তে অনুতপ্ত হয়েছিল সে।
আর এক সংস্করণে একজন চঞ্চল তরুণীর কথা আছে যে তার বাচ্চাকে নদীর ধারে একটা পাথরে রেখে নাচতে যায় এই ভেবে যে ওখানে তার বাচ্চা নিরাপদ থাকবে। আর তারপর নদীর পানি বেড়ে তার বাচ্চাকে ভাসিয়ে নিয়ে যায়। আর তাই এই মহিলা নদীর কাছে থাকে আর সবাইকে জিজ্ঞাসা করে যে তারা তার বাচ্চাকে দেখেছে কিনা।
এই লোককাহিনী অবলম্বনেই নির্মিত হয়েছে ‘দ্য কার্স অব লা লোরোনা’। এতে অ্যানা মার্কিন সমাজকর্মীকে তার দুই সন্তানসহ ভয়ংকর সব ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখা যাবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত