বিশ্ব রেকর্ড গড়ে কর্নওয়ালের অভিষেক

bcv24 ডেস্ক    ০৬:১১ পিএম, ২০১৯-০৮-৩১    346


বিশ্ব রেকর্ড গড়ে কর্নওয়ালের অভিষেক

প্রতিভাই শেষ কথা, রাকিম কর্নওয়ালের ক্ষেত্রে কথাটা খুব মানায়। একটু মোটা হয়ে গেলেই যেখানে ফিটনেসের ঘাটতি নিয়ে কথা ওঠে, সেখানে ওজনকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে কিংস্টন টেস্ট খেলতে নেমেই বিশ্ব রেকর্ড হয়ে গেছে তার।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ওজনের খেলোয়াড় এখন কর্নওয়াল। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটারের ওজন ১৪০ কেজি। তাতে প্রায় শতবর্ষ আগের রেকর্ড নতুন করে লিখেছেন তিনি। এতদিন সবচেয়ে বেশি ওজনের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ডটা ছিল সাবেক অস্ট্রেলিয়ান ‍অধিনায়ক ওয়ারউইক আর্মস্ট্রংয়ের। তার ওজন ছিল ১৩৩ থেকে ১৩৯ কেজির মধ্যে। শুক্রবার কিংস্টন টেস্টে অভিষেকের মধ্য দিয়ে ওজনের রেকর্ডটা নতুন করে লিখেছেন কর্নওয়াল।

আর্মস্ট্রং ১৯০২ থেকে ১৯২১ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়েছেন খেলেছেন ৫০ টেস্ট, যার ১০টিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন অজিদের। দীর্ঘদেহী সেই ক্রিকেটারের চেয়ে বেশি ওজনের খেলোয়াড় দেখলো ক্রিকেট বিশ্ব কর্নওয়ালের সৌজন্যে।

সামর্থ্যের প্রমাণ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন কর্নওয়াল। অ্যান্টিগার প্রথম টেস্টের একাদশে সুযোগ না হলেও কিংস্টন টেস্টে দরজা খুলে যায়। বল হাতে প্রমাণও করেছেন ইতিমধ্যে। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেট তুলে নিয়েছেন তিনি চেতেশ্বর পূজারাকে আউট করে।

অ্যান্টিগায় জন্ম নেওয়া ২৬ বছর বয়সী কর্নওয়াল অনেক আগে থেকেই ক্রিকেট বিশ্বের আলোচনায়। তবে যতটা না ক্রিকেট প্রতিভার জন্য, তার চেয়ে বেশি সামনে এসেছে তার শারীরিক গঠন। ১৪০ কেজি ওজনের সঙ্গে ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতা নিয়ে দানবীয় শরীর তার। এই শরীর নিয়েও ২২ গজকে রাঙিয়ে যাওয়া কর্নওয়াল ‘আদর্শ’ হয়ে উঠেছেন অনেক তরুণ ক্রিকেটারের কাছে।

২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর কর্নওয়াল নিয়মিত মুখ লিওয়ার্ডস আইল্যান্ডস দলে। এ বছর তো দলটির নেতৃত্বও দিয়েছেন তিনি। কিংস্টন টেস্টের আগে প্রথম শ্রেণির ৫৫ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ২৬০। লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও দক্ষ এই অলরাউন্ডার ১ সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরিতে করেছেন ২ হাজার ২২৪ রান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত