শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৪৭ এএম
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় আকর্ষণ এডেন হ্যাজার্ড। ১০০ মিলিয়ন ইউরো দিয়ে চেলসি থেকে তাকে নিয়ে এসেছে মাদ্রিদের ক্লাবটি। যদিও চোটের কারণে এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেক হয়নি এই তারকার। তবে রিয়াল সমর্থকদের জন্য খুশির খবর, অনুশীলনে ফিরেছেন বেলজিয়ান তারকা।
ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব পূরণে হ্যাজার্ডকে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছে রিয়াল। রোনালদোর রেখে যাওয়া ‘৭ নম্বর’ জার্সিই দেওয়া হয়েছে তার গায়ে। ভক্তরাও অপেক্ষায় আছেন এই ফরোয়ার্ডের পায়ের জাদু দেখার জন্য। কিন্তু অপেক্ষা শেষই হচ্ছে না। নতুন মৌসুম শুরু হলেও চোট মাঠের বাইরে রেখেছে তাকে।
প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে ঊরুর চোটে পড়েন হ্যাজার্ড। এরপর থেকে তিনি মাঠের বাইরে। শুক্রবার তিনি ফিরেছেন রিয়ালের অনুশীলনে। অবশ্য এই সপ্তাহান্তের ম্যাচেও তাকে ছাড়াই খেলতে হবে মাদ্রিদের অভিজাতদের। রবিবার ভিয়ারিয়ারের মাঠে আতিথ্য নেবে রিয়াল। আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে পুরোপুরি ফিটের হ্যাজার্ডকে পাওয়ার প্রত্যাশা তাদের।
দারুণ জয় দিয়ে লা লিগা মৌসুম শুরু করেছিল রিয়াল। সেল্তা ভিগোর মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরলেও পরের সপ্তাহে ঘরের মাঠে পয়েন্ট ভাগাভাগি করতে হয় রিয়াল ভায়াদোলিদের সঙ্গে। ১-১ গোলের ড্রয়ের পর সামনে নামতে যাচ্ছে ভিয়রিয়ালের বিপক্ষে।
মৌসুমের শুরু থেকে চোট সমস্যা লেগেই আছে রিয়ালে। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন মার্কো আসেনসিও। গোলরক্ষক থিবো কোর্তোয়া, হ্যাজার্ড, হামেস রোদ্রিগেস হয়ে সবশেষ চোটের মিছিলে যোগ দিয়েছেন ইসকো। এএস
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত