সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:০৩ এএম
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তিনি। ১৯৯৯ সালে কাশ্মীরের কারগিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কিন্তু শনিবার সকালে যখন আসাম সরকারের চূড়ান্ত নাগরিকত্ব তালিকা (এনআরসি) প্রকাশ পেল তখন তিনি দেখলেন, তিন সন্তানসহ তার নাম সে তালিকায় নেই। অর্থাৎ তিনি ভারতের নাগরিক নন।
তার নাম মোহাম্মদ সানাউল্লাহ। তিনি ভারতীয় সেনাবাহিনী জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ছিলেন। চলতি বছরের শুরুর দিকে ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি। যখন তাকে আসাম সরকার নাগরিক হিসেবে মানতে নারাজ হয়ে তাকে বন্দিশিবিরে প্রেরণের ঘোষণা দেয়।খসড়া নাগরিক তালিকায় তার নাম না থাকায় বিতর্ক ওঠে, তখন মনে করা হয়েছিল চূড়ান্ত নাগরিক তালিকা থেকে হয়তো আর বাদ পড়বেন না তিনি। কিন্তু শনিবার সকালে প্রকাশিত চূড়ান্ত তালিকাতেও দেখা গেল দুই মেয়ে আর এক ছেলেসহ তার নাম বাদ পড়েছে এনআরসি থেকে। তবে স্ত্রীর নাম রয়েছে।
শনিবার সকালে আসামের জাতীয় নাগরিকত্ব তালিকা বা এনআরসি প্রকাশ করা হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখেরও বেশি মানুষ। তবে নাগরিকত্ব প্রমাণে আইনি সুবিধা পাবেন তারা। ফরেনার্স ট্রাইব্যুনালে আগামী ১২০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তাদের ঠাঁই হবে শরণার্থী শিবিরে।
সানাউল্লাহ নামের সাবেক ওই সেনা কর্মকর্তা পাকিস্তানের বিরুদ্ধে কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি দেশটির প্রেসিডেন্ট পদকও পেয়েছেন। তাকে ফরেনার্স ট্রাইব্যুনাল ‘বিদেশি’ বলে চিহ্নিত করেছে। ২০৮ সালে প্রথম তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে যে, তিনি ভারতীয় নাগরিক নন।
গত মে মাসে তাকে বন্দিশিবিরে পাঠানো হয়। অবশ্য আসামের গোহাটি হাইকোর্ট থেকে পরে জামিন পান তিনি। তবে তাকে যে ফরেনার্স ট্রাইব্যুনাল ‘বিদেশি’ বলে তালিকা থেকে নাম বাদ দিয়েছিল সেই আদেশ স্থগিত করেনি হাইকোর্ট।
সুবেদার সানাউল্লাহ ১৯৮৭ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তার বয়স এখন ৫২ বছর। তিনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর এবয় মনিপুরে দায়িত্ব পালনের সময় কারগিল যুদ্ধ এবং যুদ্ধের মতো একটি অভিযানে অংশ নিয়েছিলেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত