সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:০৬ এএম
ভারতের মধ্যপ্রদেশের একটি কোচিংয়ের মালিক তিনি। সম্প্রতি বিয়ে করেছেন। তবে কোচিংয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে এতই ব্যস্ত যে স্ত্রীর সঙ্গে কথাও বলার সময় পান না। নববধূ এমন আচরণকে তার প্রতি অবজ্ঞা হিসেবে মনে করে স্বামীকে ছেড়ে চলে গেছেন।
ভারতীয় টেলিভিশন এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, ওই স্ত্রীকে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির (ডিএলএসএ) মাধ্যমে কাউন্সেলিং করানো হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, বিভিন্ন পরীক্ষা নিয়ে ব্যস্ত স্বামীর কাছে নিয়মিত অবজ্ঞার শিকার হতে হচ্ছিল তাকে।ডিএলএসএ কাউন্সেলর নূরুন্নেসা খান বলেন, ‘ওই নারী জানিয়েছেন, তার স্বামী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। সহবাসের সময়ও তার স্বামী উদাসীন থাকতেন। তাছাড়া পরীক্ষার বিভিন্ন বিষয়ে কথা তোলেন বলে অভিযোগ করেছেন তিনি।’
কাউন্সেলর খান আরও বলেন, ‘ওই নারীর স্বামী একজন পিএইডি ডিগ্রিধারী এবং পরিবারের একমাত্র ছেলে সন্তান। তার বিয়ে করার কথা ছিল না। কিন্তু বাবা-মা হঠাৎ অসুস্থ হওয়ায় বিয়ে করতে বাধ্য হন তিনি। তারপর থেকেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। তাকেও কাউন্সেলিং করানো হচ্ছে।’
স্বামীর এমন আচরণ সহ্য করতে না পেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে দুই পরিবারের আত্মীয়ের মাধ্যমে তাকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। নিজের কাছে ফেরাতে না পেরে তার স্বামী আদালতে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন।
ডিএলএসএ কাউন্সেলর নূরুন্নেসা খান, ‘পারিবারিক আদালত থেকেই ওই স্বামী-স্ত্রীকে কাউন্সেলিং করানোর নির্দেশ দেয়া হয়। উভয় পক্ষের সঙ্গে আর চার দফায় কাউন্সেলিং সম্পন্ন হবে। তারপর আদালতে বিবাহ বিচ্ছেদের শুনানি অনুষ্ঠিত হবে। বিয়ে টেকানোর জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত