শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৫ পিএম
প্রভাস ও শ্রদ্ধা কাপুরের ‘সাহো’ সমালোচকদের মন কাড়তে না পারলেও বক্স-অফিস ভরিয়ে তুলছেন রুপিতে। বিশ্বব্যাপী ছবিটি ৩শ কোটি রুপি আয় করেছে।
এছাড়াও মুক্তির প্রথম তিন দিন বা প্রথম সপ্তাহান্তে হিন্দি সংস্করণে তাদের আয় ছাড়িয়ে গেছে তামিল সুপারস্টার রজনীকান্তের ‘২.০’কে। তবে এক্ষেত্রে শীর্ষে আছে পুরনো ছবি প্রভাসের ‘বাহুবলী-২’।
‘সাহো’ ভারতে হিন্দি সংস্করণে প্রথম তিন দিনে আয় করেছে ৭৯ কোটি রুপি। সেখানে ‘২.০’-এর আয় ছিল ৬১.২৯ কোটি রুপি। আর শীর্ষে থাকা ‘বাহুবলী-২’ ঘরে তুলেছিল ১৭৮.২৮ কোটি রুপি।
অন্যদিকে সালমান ও ক্যাটরিনার ‘ভারত' ৯০ কোটি রুপি সপ্তাহান্তে পেলেও এটি মুক্তি দেওয়া হয়েছিল সপ্তাহের মাঝামাঝি সময়ে।এদিকে ‘সাহো’ ছবিটি তুমুল সমালোচনায় পড়েছে। অনেকে এটিকে সময়ের অপচয় বলেও মন্তব্য করেছেন। বিশ্লেষক শর্মিষ্ঠা গোস্বামী বলেছেন, প্রভাসের জন্যই মূলত হলেও দর্শক ‘সাহো’ সিনেমাটি দেখছেন।
প্রভাস আঞ্চলিক ছবির তারকা। এদিক দিয়ে আলাদা সুবিধাও আছে তার। কারণ, হিন্দি বাদে তামিল-তেলেগুরও ভালো সমর্থন পাচ্ছেন প্রভাস। ছবিটি প্রথম দুই দিনে সব সংস্করণ মিলিয়ে আয় করেছে ১৩৩ কোটি রুপি। শুধু ভারতে নয়, ‘সাহো’ বিশ্বব্যাপীও দারুণ করছে। তিন দিনে ২৯৬ কোটি রুপি আয় করেছে ছবিটি।
এছাড়াও ৩৫০ কোটি রুপি বাজেটের অ্যাকশন থ্রিলার ছবিটি মুক্তির আগেই ৩২০ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে। তাই সব মিলিয়ে সুজিত পরিচালিত এ সিনেমাটি চলতি বছরের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র হতে যাচ্ছে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত