শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৪৭ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর শুরু হবে ৫ ডিসেম্বর। তিন মাসের মধ্যে বাকি থাকা কাজগুলো সম্পন্ন করা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে যথেষ্ট। যদিও বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসের আশা, সূচি অনুযায়ীই আয়োজন করতে পারবেন টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির সপ্তম আসর।
কাজের বোঝা চেপে আছে বিপিএল গভর্নিং কাউন্সিলের ঘাড়ে। প্রথমত, এখনও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি। এরপর করতে হবে টুর্নামেন্টের নতুন আইন প্রণয়ন, যে নিয়মে সামনের চার বছর অংশ নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। গভর্নিং কাউন্সিলে নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার সঙ্গে চিটাগং ভাইকিংসের নতুন মালিকও খুঁজতে হচ্ছে তাদের। এখানেই শেষ নয়, আট দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার যে পরিকল্পনা, সেটাও এখনও আলোর মুখ দেখেনি।
এত কাজ এই কয়েক মাসের মধ্যে শেষ করা আদৌ সম্ভব কিনা, সেই সংশয় জাগার সঙ্গে সপ্তম আসরের ঠিক সময়ে মাঠে গড়ানো নিয়েও প্রশ্ন জন্মেছে। যদিও সোমবার সংবাদমাধ্যমের সামনে আত্মবিশ্বাসী ছিল জালাল ইউনুসের কণ্ঠ। সূচি অনুযায়ী ৫ ডিসেম্বরেই বিপিএলে আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদী।
তিনি বলেছেন, ‘সামনের বিপিএল সূচি অনুযায়ী করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল আশাবাদী, পরিকল্পনা অনুযায়ীই টুর্নামেন্ট হবে।’ নতুন আসরের আগে গভর্নিং কাউন্সিলে জমে থাকা কাজের অগ্রগতি নিয়ে জালাল ইউনুসের বক্তব্য, ‘চিটাগং ভাইকিংসের মালিক এখনও ঠিক করতে পারিনি। তিনটি আগ্রহী পক্ষের কাছে আমরা চিঠি পেয়েছি। বোর্ড আলোচনার মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
সঙ্গে যোগ করেছেন, ‘টুর্নামেন্টের নিয়মের ব্যাপারে শিগগিরিই আমরা জানাব, একই সঙ্গে নতুন করে চুক্তি করব ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। প্রধান নির্বাহী (বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী) এই মুহূর্তে নেই, তিনি ফিরে এলেই সবকিছুর গতি বাড়বে। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী ঠিক সময়েই হবে বিপিএল।’
যদিও নির্দিষ্ট সময়ে বিপিএল হওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। টুর্নামেন্টের নীতি বিষয়ক প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের মতের মিল হচ্ছে না। গভর্নিং কাউন্সিলের নতুন নিয়মের মাধ্যমে টুর্নামেন্ট ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে সব ফ্র্যাঞ্চাইজি।
এই অবস্থায় গভর্নিং কাউন্সিল আলাদা আলাদা ভাবে কথা বলেছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। যেখানে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেদের চাওয়া ও সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি ‘এ প্লাস’ ক্যাটাগরির স্থানীয় এক খেলোয়াড়ের সঙ্গে দুই বিদেশি খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার পক্ষে। একই সঙ্গে বিপিএল থেকে প্রাপ্ত আয় বন্টন ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান এজেন্ডা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত