মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৭:৫২ এএম
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মহাসড়কে বাস থেকে নামিয়ে অন্তত ১৪ যাত্রীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। গতকাল বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত সাড়ে ১২ টা থেকে ১টা মধ্যে বেলুচিস্তানের ওরমারা এলাকার মাকরান উপক‚লীয় মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর দ্য ডন।
খবরে বলা হয়েছে, দেশটির আধাসামরিক বাহিনী জানিয়েছে, সেনা পোশাক পরা প্রায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাত বন্দুকধারীর একটি দল করাচি থেকে গওয়াদরগামী পাঁচ থেকে ছয়টি বাস থামায়। এ সময় একটি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে, তারপর ১৬ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। এদের মধ্যে অন্তত ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দুই যাত্রী কোনোরকমে পালিয়ে নিকটবর্তী আধাসামরিক বাহিনীর চেকপোস্টে খবর দেন। আহত এই দুইজনকে ওরমারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আধাসামরিক বাহিনী ও অন্যান্য আইনি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তারা স্থানীয় নূর বক্স হোটেল থেকে নিহতদের মৃতদেহগুলো উদ্ধার করেন।
স্থানীয় কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। তখনও পর্যন্ত নিহতদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত