বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০১:৩১ এএম
দাওয়াতে ঈমানি বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামি বক্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মামলা গ্রহণের বিষয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আদেশ দেবেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।
সোমবার (২ সেপ্টেম্বর) বাদীর আবেদন এবং ডকুমেন্টস গ্রহণ করেন ট্রাইব্যুনাল, তবে এ বিষয়ে কোনও আদেশ দেননি।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার বাদীর আবেদন ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে কোনও আদেশ দেওয়া হয়নি। মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।’
তাহেরীর বিরুদ্ধে নালিশি মামলা দায়েরকারী আইনজীবী মো. ইব্রাহিম খলিল বলেন, ‘বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি আমি মেনশন করেছি। তিনি সবকিছু শুনেছেন, পড়েছেন। আমি বিভিন্ন লিংক তাকে দিয়েছি। তিনি মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন।’
আইনজীবী মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ঢেলে দেই’ শব্দটাই অশ্লীল। এটা কোনও ওয়াজ, মাহফিলের শব্দ না, পর্নো শব্দ। এমন শব্দ ব্যবহার করে একজন কীভাবে নিজেকে ইসলামি চিন্তাবিদ ও বক্তা দাবি করেন। আমি তার সব বক্তব্য ইউটিউবে দেখেছি, দেখে কষ্ট পেয়েছি। মুসলিম হিসেবে আমি এটা নিতে পারিনি। তাই নিজ উদ্যোগে মামলা করেছি।
তিনি বলেন, ‘আমি কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ আমাকে আদালতে মামলা করা পরামর্শ দেয়। এরপর আদালতে মামলা করেছি।’
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি করা হয়েছে। গিয়াস উদ্দিন তাহেরী ছাড়াও এই মামলায় আরও ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার পর ফেসবুকে বাদী ইব্রাহিম খলিল বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। তার ফেসবুক আইডিও হ্যাকড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে তাহেরীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি। এরপর মোবাইল ফোনে বার্তা দিলেও তিনি কোনও উত্তর দেননি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত