শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারসহ ৮ জনকে বদলি

bcv24 ডেস্ক    ১০:২৩ পিএম, ২০১৯-০৯-০২    256

শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারসহ ৮ জনকে বদলি

মাঠ পর্যায়ে রোহিঙ্গা বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ আবুল কালামকে বদলি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে তার স্থলাভিষিক্ত হবেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উভয় কর্মকর্তাকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোহাম্মদ আবুল কালাম নতুন কর্মস্থলে যোগ দিতে ব্যর্থ হলে তিনি স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে ধরে নেওয়া হবে।

এছাড়াও পৃথক আদেশে আরও সাত জন ক্যাম্প ইনচার্জকেও (সিআইসি) বদলি করা হয়েছে।

২০১৭ সালের আগস্টে যখন রোহিঙ্গা ঢল শুরু হয় তখন শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার ছিলেন মোহাম্মদ আবুল কালাম।

উল্লেখ্য, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশে রোহিঙ্গারা যে ২৬টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে এগুলোর পরিচালক হচ্ছেন কমিশনার। এছাড়া প্রত্যাবাসন টাস্কফোর্সের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।

৭ ক্যাম্প ইনচার্জকে বদলি: কক্সবাজার প্রতিনিধি জানান, পৃথক আদেশে ৭টি ক্যাম্পের ইনচার্জকেও (সিআইসি) বদলি করা হয়েছে। এদের মধ্যে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ শামীমুল হক পাভেল, মো. জাহাঙ্গীর আলম ও আবদুল ওয়াহাব রাশেদের নাম পাওয়া গেলেও বাকিদের জানা যায়নি।

বদলির আদেশ পাওয়া সিআইসি শামিমুল হক পাভেলের বিরুদ্ধে গত ২৫ আগস্ট অনুষ্ঠিত রোহিঙ্গা শরণার্থী সমাবেশের অনুমতি দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। একইদিন বিতর্কিত এসিআইসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেও বদলি করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম সহ ৮জনকে বদলী করা হয়েছে জানতে পেরেছি। তবে কী কারণে বদলি করা হয়েছে তা আমি জানি না’।

একটি সূত্র জানায়, রোহিঙ্গা শিবিরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠায় এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া এসব কর্মকর্তার বিরুদ্ধে এনজিওকে অনৈতিক সুবিধা দেওয়া, রোহিঙ্গাদের সমাবেশ করতে অনুমতি দেওয়া ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত মাসের ২৫ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পে দুই বছর পূর্তি উপলক্ষে মহাসমাবেশ করে রোহিঙ্গারা। এ সমাবেশের কারণে সারা দেশব্যাপী আলোচনার ঝড় উঠে। এ নিয়ে খোদ সরকারও বিব্রত অবস্থায় পড়ে। সমাবেশ ও প্রত্যাবাসন বিরোধে জড়িতসহ নানা অভিযোগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কর্মরত ৪১টি এনজিওকে নিষিদ্ধ করে সরকার।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত