শুভমিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান

bcv24 ডেস্ক    ১০:০০ পিএম, ২০১৯-০৯-০৩    634


শুভমিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান

দেখো তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়/ দেখো তোমার জন্যে রং তুলিতে কত শিশু ছবি এঁকে যায়/ টুঙ্গিপাড়ার মেঠোপথ ধরে সবুজের বুক চিরে/ আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে...। 

বঙ্গবন্ধুকে নিয়ে এমন আবেগঘন কথাগুলো কণ্ঠে তুলেছেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী শুভমিতা। গানটির কথা লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

‘আবার এসো পিতা’ শিরোনামের এই গানটি সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার গড়িয়া হাট ‘গান বাজনা’ স্টুডিওতে রেকর্ড করা হয়।

গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘প্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান গাওয়ানোর স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্নটা সত্যি হলো। বঙ্গবন্ধুর প্রতি সংগীতশিল্পী শুভমিতার শ্রদ্ধাবোধ দেখে আমি মুগ্ধ।’

এদিকে গানটির রেকর্ডিং শেষে সুজন হাজংকে শুভমিতা বলেন, ‘বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। গানের লাইনগুলো হৃদয়ে গেঁথে গেছে তাই গানটি মুখস্থ গেয়েছি। আশা করি এই গানটির মধ্যে বাংলাদেশের মানুষ তাদের জাতির পিতার প্রতিকৃতি খুঁজে পাবে।’  

গীতিকার সুজন হাজং জানান, গানটি  ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরও কণ্ঠ দিচ্ছেন- নচিকেতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)।

২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত