শুধু সাকিবকে নিয়ে ভাবছে না আফগানিস্তান

bcv24 ডেস্ক    ১০:০৩ পিএম, ২০১৯-০৯-০৩    616


শুধু সাকিবকে নিয়ে ভাবছে না আফগানিস্তান

যে কোনও কন্ডিশনে বল হাতে দারুণ সফল সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামলাতে বিশ্বের সব দলই আলাদা পরিকল্পনা সাজায়। আফগানিস্তানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন দুর্দান্ত এক বিশ্বকাপ কাটানোর পর প্রথমবার মাঠে নামতে যাওয়া এই তারকা। যদিও আফগানিস্তানের অন্তর্বর্তী কোচ অ্যান্ড্রু মোলস শুধু সাকিবকে নিয়ে ভাবতে রাজি নন।

মঙ্গলবাবার ক্রাচে ভর দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মোলস। সেখানেই সাকিবকে নিয়ে পরিকল্পনা কী, এমন প্রশ্নে আফগান কোচের উত্তর, ‘তার ব্যাপারে আমরা ভীত নই। আমাদের এই প্রশ্নটা বারবার শুনতে হচ্ছে। তাদের দলে তো কেবল সাকিব নেই, আরও বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে। আমরা পুরো দলকে নিয়ে ভাবছি। আমাদের মূল কাজ হলো ধারাবাহিকতা রক্ষা করা। সাকিবের মতো ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে আমাদের খেলোয়াড়দের। এটা হলে ফল এমনিতেই আসবে।’

বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিক ক্রিকেট খেলার পক্ষে আফগানিস্তানের এই ইংলিশ কোচ, ‘আমি আসলে কোনও কিছু নিয়েই উদ্বিগ্ন নই। আমাদের শুধুমাত্র প্রতিটি বিভাগে ধারাবাহিক হতে হবে। আমরা টেস্টে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে যাচ্ছি। খেলতে খেলতেই এই ফরম্যাটে উন্নতি হবে। এখানে আমরা ভালো না করলেও অসুবিধা নেই, কেননা এটা আমাদের শেখার মঞ্চ।’

একই সঙ্গে বাংলাদেশকে সমীহ করছেন মোলস, ‘বাংলাদেশ দলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। তারা আমাদের চেয়ে এগিয়ে। ঘরের মাঠে তারা গত কয়েক বছর ধরে অসাধারণ ক্রিকেট খেলছে। অবশ্যই, আমরা তাদের চেয়ে পিছিয়ে। তবু আমরা ভীত নই। আমাদের দারুণ কিছু করতে হবে, তাহলেই কেবল ম্যাচ জেতা সম্ভব।’

পেস আক্রমণে এই মুহূর্তে বাংলাদেশ দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমান। তিনি নেই চট্টগ্রাম টেস্টে। আফগানিস্তানের কাছে নিশ্চিতভাবেই মোস্তাফিজের না থাকাটা স্বস্তির হওয়ার কথা। যদিও সফরকারীদের অন্তর্বর্তী কোচ ‍এই মুহূর্তে ভাবছেন না এই পেসারকে নিয়ে।

মোস্তাফিজ প্রসঙ্গে মোলসের বক্তব্য, ‘এখানে স্বস্তিতে থাকার কিছু নেই। মোস্তাফিজ অসাধারণ একজন ক্রিকেটার। তার না থাকা মানে অন্যদের সুযোগ। আমরা সবাই জানি সীমিত ওভারের ক্রিকেটের জন্যই তাকে রাখা হয়েছে। ওখানে তার পারফরম্যান্স অসাধারণ। আমরা যখন সাদা বলের ক্রিকেটে ফিরব, তখন তাকে নিয়ে ভাবব। এই মুহূর্তে তাকে নিয়ে ভাবার কোনও সুযোগ নেই।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত