শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০১ এএম
পাকিস্তানের প্রধান কোচ হচ্ছেন মিসবাহ উল হক! একই সঙ্গে সাবেক অধিনায়ককে দেওয়া হচ্ছে প্রধান নির্বাচকের দায়িত্বও। এমনটাই জানা গেছে বোর্ড সূত্রে। চমক জাগানো এই নিয়োগের ঘোষণা নাকি দেওয়া হবে বুধবার। এছাড়া দলের বোলিং কোচ হচ্ছেন সাবেক অধিনায়ক ও প্রধান কোচ ওয়াকার ইউনিস।
জাতীয় দলের খেলোয়াড়দের ১৭ দিনের ট্রেনিং ক্যাম্প পরিচালনা করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ। এরপর থেকে মিকি আর্থারের উত্তরসূরি হিসেবে জোরেশোরে শোনা গিয়েছিল তার নাম। প্রধান কোচের লড়াইয়ে থাকতে সিভি দেওয়ার কথাও স্বীকার করেন তিনি। তবে অভিজ্ঞতা না থাকায় তাকে এগিয়ে রাখার মতো লোক খুব একটা ছিল না।
বোর্ডের এক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘দেনাপাওনার বিষয়ে মিসবাহর সঙ্গে পুরো আলোচনা শেষে বুধবার ঘোষণা দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়াকার ইউনিসের সঙ্গে বোর্ডের আলোচনা সফল হয়েছে। দলের বোলিং কোচ হতে যাচ্ছেন তিনি।’
৪৫ বছর বয়সী মিসবাহ ৭৫ টেস্ট ও ১৬২ ওয়ানডে খেলেছেন। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়ে পাকিস্তানের সফল টেস্ট অধিনায়কের মর্যাদা পেয়েছেন তিনি। নিয়োগ চূড়ান্ত হলে যে কোনও পর্যায়ে প্রথমবার কোচিংয়ের দায়িত্ব পাবেন তিনি।
জানা গেছে, পিসিবির প্যাট্রন-ইন-চিফ ও প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে মিসবাহকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সূত্র আরও জানায়, ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হবেন প্রধান কোচ ও তার সাপোর্ট স্টাফরা। হিন্দুস্তান টাইমস
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত