সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:০৪ এএম
বিক্ষোভে উত্তাল চীনের আধা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেছেন, যদি সুযোগ থাকতো তাহলে তিনি পদত্যাগ করতেন। চলমান বিক্ষোভ উসকে দিয়ে তার সরকার ‘ক্ষমার অযোগ্য বিপর্যয়’ ডেকে এনেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
ক্যারি ল্যামের এই কথাগুলো প্রকাশ পেয়েছে এক অডিও বার্তায়। যেখানে ক্যারি ল্যামকে বলতে শোনা যাচ্ছে, তার যদি সুযোগ থাকতো তাহলে তিনি পদত্যাগ করতেন। তবে বেইজিং কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা না পাওয়ায় তিনি তা করতে পারেননি।
বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে প্রকাশ পাওয়া ওই অডিও রেকর্ডিংয়ে হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একদল ব্যবসায়ীকে এক রুদ্ধদ্বার বৈঠকে এসব কথা বলেন। গত সপ্তাহে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তিনি জানান, চলমান সংকট সমাধানে তার ক্ষমতা ‘খুব খুবই সীমিত’।
প্রতিনিধি দলকে ক্যারি লাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বাড়ছে। হংকংয়ের অস্থিরতার এ সময়ে চীনের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয় হয়ে যাওয়ায় এ সংকট সমাধানে ক্ষমতা অত্যন্ত সীমিত না হলে তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে পদত্যাগ করতেন।
চীন সরকারের নিয়ন্ত্রণে থাকা হংকংয়ের সরকার প্রধান বলেন, ‘একজন প্রধান নির্বাহী হিসেবে হংকংয়ের এই অস্থিরতায় আমার দায় অনেক। যা ক্ষমার অযোগ্য। যদি আমার হাতে সুযোগ থাকতো তাহলে প্রথমেই আমি পদত্যাগ করতাম। সবার কাছে ক্ষমা চেয়ে নিতাম।’ এসব বলার সময় তার গলা ধরে আসছিল।
চীনে প্রত্যর্পণের সুযোগ রেখে প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন থেকে হংকংয়ে টানা বিক্ষোভ চলছে। চাপে পড়ে ক্যারি ল্যাম প্রস্তাবিত বিলকে মৃত ঘোষণা করেন। কিন্তু বিক্ষোভকারীরা বিলটি সম্পূর্ণ বাতিলের দাবি জানালেও মানছে না ল্যামের সরকার। বিক্ষোভটি এখন স্বাধীকার আন্দোলনে রুপ নিয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত