সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০:০০ এএম
কাশ্মীরকে স্বায়ত্তশাসন প্রদানকারী ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের পর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে ৩৫ (ক) অনুচ্ছেদও। তাই আগে না পারলেও এখন ভারতের যেকোনো নাগরিক কাশ্মীরে সম্পত্তি ক্রয়ের সুযোগ পাচ্ছেন। তারই প্রেক্ষিতে মহারাষ্ট্র প্রাদেশিক সরকার সেখানে জমি কেনার ঘোষণা দিয়েছে।
সংবিধানের ওই অনুচ্ছেদ থাকাকালে কাশ্মীরের সম্পত্তি সেখানকার নাগরিক ছাড়া কেউ কিনতে পারতো না। তবে অনুচ্ছেদটি বাতিলের পর অঞ্চলটিতে জমি কেনার হিড়িক পড়েছে ভারতীয়দের।
বুধবার মহারাষ্ট্র সরকার ঘোষণা দিয়ে বলেছে, তারা কাশ্মীরে দুটি পর্যটন রিসোর্ট নির্মাণে জমি কিনতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ তাদের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মহারাষ্ট্রের সরকারি কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, কাশ্মীরে জমি কিনে সেখানে দুটি রিসোর্ট নির্মাণের কাজ করবে মহারাষ্ট্র পর্যটন উন্নয়ন কর্পোরেশন।
মহরাষ্ট্র সরকার কাশ্মীরের পাহালগাম এবং লাদাখের লেহ এলাকায় সেসব জমি ক্রয় করতে যাচ্ছে। তারা বলছে, এর মাধ্যমে অমরনাথ যাত্রায় অংশগ্রহণ ও বিষ্ণু দেবী মন্দিরে যেতে আগ্রহীরা উপকৃত হবে। সমালোচকরা বলছেন, কাশ্মীরের জনমিতি বদলে দিতে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের এই উদ্যোগ।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। বিশ্বের অন্যতম সামরিকায়িত অঞ্চলটিতে অতিরিক্ত প্রায় পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করা হয়।
বিবিসি বলছে, অবরুদ্ধ কাশ্মীরের মানুষের ওপর অকথ্য নির্যাতন চলাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত