ফের কারাগারে ব্যারিস্টার মইনুল

bcv24 ডেস্ক    ১০:১২ পিএম, ২০১৯-০৯-০৩    259

ফের কারাগারে ব্যারিস্টার মইনুল

সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় আদালত জামিন নামঞ্জুর করায় ফের কারাগারে পাঠানো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭ এর বিচারক তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বলেন, আদালতের নির্দেশে পুলিশ ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে নিয়ে এলে আমরা তাকে গ্রহণ করি। কারাগারের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সেলে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মইনুল। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম মস্তফা খান ও মোসলেহ উদ্দিন জসিম। আদালতের বিচারক তোফাজ্জল হোসেন জামিন আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদনের ফাইলিং আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জানান, এর আগে টকশো’কে কেন্দ্র করে মাসুদা ভাট্টির দায়ের করা মামলায় মইনুল হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর তিনি এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তাকে ৫ মাসের জামিন দেন এবং এই জামিনের মেয়াদ শেষ হলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার আদেশ দেন। যার ধারাবাহিকতায় ওই ৫ মাস সময় শেষ হওয়ার পর তিনি বিচারিক আদালত থেকে আবেদন জানিয়ে জামিন পেয়েছিলেন।

‘তবে ইতিমধ্যে হাইকোর্টের দেয়া মইনুল হোসেনের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করে (সুপ্রিম কোর্টের আপিল বিভাগে) রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এরপর গত ১৮ এপ্রিল আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আদেশ দেন। আপিল বিভাগের ওই আদেশটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে মইনুল হোসেনকে আত্মসমর্পণ করে জামিন আবেদন (নিয়মিত আবেদন) করতে বলা হয়েছিল। 

পরে আপিল বিভাগের ওই আদেশের কপি গত ২৩ আগস্ট বিচারিক আদালতে পৌঁছালে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ছিল ওই দুই সপ্তাহ সময়ের শেষ দিন। যার কারণে আজ মইনুল হোসেন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন (নিয়মিত জামিন আবেদন) করেন। তবে আদালত মইনুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

২০১৮ সালের ১৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সারাদেশে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সব মিলিয়ে মইনুলের বিরুদ্ধে ২২টি মামলা দায়ের হয়।

ওই ঘটনায় গত বছরের ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর রাজধানীর উত্তরায় আ স ম আব্দুর রবের বাসা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত