শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৬ পিএম
চিত্রনায়িকা নিপুণ, কোয়ান্টিটির এই বাজারে কোয়ালিটা কাজই তার কাছে মুখ্য। তাই তার কাজের সংখ্যা কম হলেও মানের বিচারে তিনি নিজেকে এগিয়ে রেখেছেন সবসময়। যার প্রমাণ আরও একবার দর্শকদের হাতে মিলবে ১২ সেপ্টেম্বর।
এদিন আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে তার প্রথম মিউজিক ভিডিও ‘রং’। এটি প্রকাশ পাচ্ছে সিএমভি’র ব্যানারে, প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নিপুণ বলেন, ‘গেল কয়েক বছরে অসংখ্য মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তুাব পেয়েছি। করিনি। কারণ, পছন্দ হয়নি নানা কারণে। এবার হলাম। কারণ, কাজটি আমি নিজের মতো করে করেছি। কোনও ঘাটতি রাখিনি। অবশ্য এর পেছনে বিশেষ একটা কারণও আছে।’
আর সেই কারণটি হলো নিপুণের আপন বোন পলিন। লন্ডনপ্রবাসী পলিন মূলত একজন কণ্ঠশিল্পী। গানের সঙ্গে জড়িয়ে আছেন ছোটবেলা থেকেই। যদিও এর আগে আনুষ্ঠানিকভাবে নিজের গান প্রকাশ করা হয়নি একটিও। সম্প্রতি নিপুণের উৎসাহে গাইলেন পলিন। এ মিজানের কথায় গানটি তৈরি করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন।
‘রং’ নামে পার্টি মুডের এই বিশেষ গানটির ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি। যেখানে শিল্পী পলিনের পাশাপাশি মডেল হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। গানটির নির্মাণ ব্যয় প্রায় ৩০ লাখ টাকা!
নিপুণ বলেন, ‘পলিন আমার বড় বোন। সেই ছোটবেলা থেকে ওর কণ্ঠের ভক্ত আমি। যদিও পড়াশুনা, কর্মজীবন আর সংসারের কারণে তার কোনও মৌলিক গান প্রকাশের সুযোগ হয়নি। তবে সে গানটাকে বরাবরই নিজের সঙ্গে রেখেছে। একটু দেরিতে হলেও তার প্রথম গানটি অসাধারণ হয়েছে। ভিডিওটিও গানের মাপে তৈরির চেষ্টা করেছি। এখানে টাকাটা মুখ্য ছিলো না, আমরা চেয়েছি একটি অসাধারণ অডিও-ভিডিও উপহার দিতে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র পাপ্পু ভাইয়ের প্রতি। আমাদের দুই বোনের এই স্বপ্নের কাজটি প্রকাশের জন্য এগিয়ে এসেছেন তিনি।’
নিপুণ জানান, ১২ সেপ্টেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে। এতে অংশ নিতে ১০ সেপ্টেম্বর লন্ডন থেকে ঢাকায় আসছেন নার্গিস আক্তার পলিনও।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত