শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম
নিরাপত্তার কারণে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল (৩ সেপ্টেম্বর) পল্টন থানায় তিনি এটি করেন। এতে মেহেদী হাসান ফরহাদ নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে।
জানা যায়, ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করার রেশ ধরেই সামাজিকমাধ্যমে তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিল বেশ কয়েকজন। চারদিন আগে এ অনুষ্ঠানের কিছু ছবি ও ফুটেজ মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সঙ্গে যুক্ত করা হয় ফারিয়ার ব্যক্তিগত ফোন নম্বরটিও। এরপর থেকে অনবরত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে। এছাড়া ওই ব্যক্তির ফেসবুক আইডি থেকে তার নামে মিথ্যাচার করা হচ্ছে বলেও ফারিয়া অভিযোগ করেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল বলেন, ‘শবনম ফারিয়ার দায়ের করা জিডির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’
ফারিয়ার ঘনিষ্ঠজনরা জানান, বিভিন্ন হুমকি ও বাজে মন্তব্যের কারণে ফারিয়া তার ফেসবুক আইডি বন্ধ করে রেখেছেন। এমনকি ফোনও এখন রিসিভ করতে পারছেন না। পুরো বিষয়টিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে আজ দুপুরে ফারিয়া বলেন, ‘জিডি ছাড়াও সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে আমি যোগাযোগ করেছি। অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে।’
উল্লেখ্য, ‘কে হবেন মাসুদ রানা’ আয়োজনের বিচারক হিসেবে কাজ করছেন বেশ কয়েকজন নির্মাতা ও শিল্পী। তাদের মধ্যে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির মন্তব্য ও আচরণ বেশি সমালোচিত হয়। এছাড়াও সমালোচিত হন সাফায়েত মনসুর রানা ও শবনম ফারিয়া।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত