শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০২ এএম
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় সংঘর্ষের মুখোমুখি হন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও শেহান জয়াসুরিয়া। তাতে শুক্রবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে তাদের পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এক ম্যাচ আগেই নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে শ্রীলঙ্কা। ২ বল হাতে রেখে ৪ উইকেটে দ্বিতীয় ম্যাচ জেতে কিউইরা। কিন্তু শেষ ওভারে কুশল ও শেহানের সংঘর্ষের ঘটনা না ঘটলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারতো।
শেষ ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ রান ঠেকাতে হতো লঙ্কানদের। ওয়ানিন্দু হাসারাঙ্গা প্রথম দুই বলে উইকেট পান। তার তৃতীয় বলে মিচেল স্যান্টনার বাউন্ডারির দিকে শট খেলেন। কিউই ব্যাটসম্যানের উঁচু শটে বল ধরতে লং অন থেকে শেহান আর কুশল মিডউইকেট থেকে দৌড়ে আসেন। ক্যাচটি নিতে পারলে ম্যাচ শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে যেতো। দৌড়াতে থাকা শেহান ক্যাচও নিয়েছিলেন। কিন্তু অন্য দিক থেকে দৌড়ে আসা কুশলের সঙ্গে তার ধাক্কা লাগে এবং বাউন্ডারির বাইরে চলে যান। সীমানা পার হওয়ার আগে বল ছুড়তে না পারায় সেটা ছয় হয়।
কুশলও বাউন্ডারির বাইরে ছিটকে যান। বেশ কিছুক্ষণ দুই খেলোয়াড়কে চিকিৎসা দিতে হয়েছে। খুব গুরুতর না হলেও চোটটা শেষ টি-টোয়েন্টিতে তাদের খেলা অনিশ্চয়তার মধ্যে রেখেছে। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন মেন্ডিস, আর জয়াসুরিয়ার ডান পায়ের হাঁটুর একটু উপরে ব্যথা লেগেছে। আজ মেন্ডিসের এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং রিপোর্ট হাতে পাবো আজই।’
প্রধান নির্বাচক ও টিম ম্যানেজার আশান্থা ডে মেলের বক্তব্য অনুযায়ী, তৃতীয় টি-টোয়েন্টি থেকে দুজনই যদি ছিটকে যায় তাহলেও তাদের বদলি কাউকে আনতে যাচ্ছে না দল। যদিও অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে কেবল দলে আছেন দানুশকা গুনাথিলাকা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত