মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৭:৫০ এএম
পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী রিক পেরি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন সে ব্যাপারে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গও একই রকমের খবর দিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় থেকে রিক পেরি-র পদত্যাগের গুঞ্জন নাকচ করে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র শাইলিন হাইনেস বলেন, জ্বালানিমন্ত্রী রিক পেরি শিগগিরই পদত্যাগ করছেন বলে যে খবর বেরিয়েছে তার কোনও সত্যতা নেই। ট্রাম্প প্রশাসনের জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে তিনি সন্তুষ্ট। মার্কিন বিমান বাহিনীর সাবেক সদস্য রিক পেরি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের তেলসমৃদ্ধ অঙ্গরাজ্য টেক্সাসের গভর্নরের দায়িত্ব পালন করেছেন।
এখনও পর্যন্ত জ্বালানিমন্ত্রী রিক পেরির পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ট্রাম্প প্রশাসন থেকে মন্ত্রীদের সরে যাওয়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগ করেন মেক্সিকো সীমান্তে দেয়ালের দায়িত্বে থাকা ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টিন নিয়েলসেন। ২০১৮ সালের ডিসেম্বরে পদত্যাগের ঘোষণা দেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ট্রাম্পের ঘোষণার একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগপত্রে জেনারেল ম্যাটিস 'মিত্র দেশগুলোর সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখা' এবং 'আমেরিকার শক্তির সব ধরণের উপাদান ব্যবহার করে সব পক্ষের প্রতিরক্ষা' নিশ্চিত করার বিষয়ে তার মতামত তুলে ধরেন। জেনারেল ম্যাটিস ট্রাম্পোর উদ্দেশে লিখেছেন, এসব বিষয়সহ অন্যান্য বিষয়েও যে প্রতিরক্ষা মন্ত্রীর দর্শন আপনার দর্শনের সঙ্গে মিলে, তেমন একজন প্রতিরক্ষামন্ত্রীর সাহচর্য পাওয়া আপনার অধিকার। তাই আমার বিশ্বাস, পদত্যাগ করাই আমার জন্য ভালো সিদ্ধান্ত।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত