বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০১:৩১ এএম
রোহিঙ্গা ইস্যুতের ভারত ও চীন বাংলাদেশের সঙ্গে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের উদ্যোগের অভাবে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো সম্ভব হয়নি।’ বুধবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ভেবেছিলাম, পশ্চিমারা বোধহয় সরকারের সঙ্গে কিছুটা আছে। দেখি তারাও সে রকম আর নেই। এমনকী জাপানও মিয়ানমারের পক্ষে। তাহলে এই দুই বছর কী করলো সরকার? একবারও কি রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ও ভারতে গেছে? বা জাতিসংঘে গিয়ে কোনও রকম চেষ্টা করেছে? আমরা সেটা দেখিনি।’
আওয়ামী লীগকে প্রতারক সংগঠন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসেছিল। যখনই ক্ষমতায় গেছে, তখনই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। এরা প্রতারণা করে।’
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর নামে থাকা মামলা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে এই নির্বাচনের ফল বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত