শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:০০ এএম
দলবদলের জানালা বন্ধ হতেই শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবল বিরতি। তবে সেখানেও আলোচনায় নেইমারের দলবদল। গ্রীষ্মের ট্রান্সফার মৌসুমে বার্সেলোনায় যেতে না পারার হতাশা নিয়ে এই ফরোয়ার্ড যোগ দিয়েছেন ব্রাজিলের ক্যাম্পে। তবে সেখানে ‘সুখী’ নেইমারকেই খুঁজে পেয়েছেন ব্রাজিল গোলরক্ষক এদেরসন।
নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা গিয়েছে অনেকদিন ধরে। সদ্য শেষ হওয়া দলবদলে কাতালান ক্লাবটি প্যারিস সেন্ত জার্মেই থেকে ব্রাজিলিয়ান তারকাকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করলেও পারেনি। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় নেইমার নিজেই প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বার্সেলোনায় ফিরতে না পেরে নেইমারের অবস্থা এখন কী, তা জানতে মুখিয়ে ফুটবলপ্রেমীরা। যদিও তার দলবদলের আলোচনা শেষ হওয়ার পরপরই ব্রাজিলের ক্যাম্পে যোগ দিতে হয়েছে। মিয়ামিতে এখন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর প্রস্তুতিতে নেমেছেন নেইমার। সেখানে হাসিখুশি নেইমারকেই দেখা গেছে। তাছাড়া তার সতীর্থ এদেরসনও জানিয়েছেন, ভালো আছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
বাংলাদেশ সময় শনিবার সকালে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সেলেসাওরা। অনুশীলনের এক ফাঁকে নেইমার ইস্যু নিয়ে এদেরসন বলেছেন, ‘আমি তো তাকে হাসিখুশিই দেখছি। ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো যে কোনও খেলোয়াড়ের জন্য আনন্দের ব্যাপার।’
নেইমারের দলবদল নিয়ে তার বক্তব্য, ‘গ্রীষ্মের দলবদল নিয়ে খুব একটা বলতে পারব না, কারণ আমি জানি না কী হয়েছে। আমি খুব একটা খবর দেখি না। তাই এই বিষয়ের কোনও উত্তর আমার কাছে নেই। তবে আমি এতটুকু বলতে পারি, ব্রাজিল দলের সঙ্গে সে সুখে আছে।’
সঙ্গে যোগ করেছেন, ‘অবশ্যই নেইমার সুখী। জানি না সে খেলবে কিনা। এই প্রশ্নটা (প্রধান কোচ) তিতেকে করলে তিনি অবশ্যই উত্তর দিতে পারবেন। কারণ এই একটা মানুষই কেবল বলতে পারবেন সে (নেইমার) খেলবে কিনা।’ গোল ডটকম
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত