প্রথম দিনটা হতাশায় কাটলো বাংলাদেশের

bcv24 ডেস্ক    ০৬:১৯ পিএম, ২০১৯-০৯-০৫    625


প্রথম দিনটা হতাশায় কাটলো বাংলাদেশের

চট্টগ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্টে স্পিনারদের লড়াইয়ে জমজমাট শুরুর প্রত্যাশা ছিল। কিন্তু স্বাগতিক স্পিনাররা শুরুটা ভালো করলেও রহমত শাহর সেঞ্চুরি ও আসগর আফগানের হাফসেঞ্চুরিতে তাদের জন্য হতাশায় কাটলো প্রথম দিন। ৫ উইকেটে ২৭১ রানে দিনের খেলা শেষ করেছে আফগানরা।

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুই দলই স্পিনকে মূল অস্ত্র বানিয়ে মাঠে নেমেছে। স্বাগতিকরা কোনও পেসারকে না নিয়ে মাঠে নামে; স্পিন আক্রমণ সাজায় সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানকে নিয়ে। তাইজুলের স্পিনে শুরুটা দারুণই হয়েছিল। কিন্তু রহমত শাহ ও আসগর আফগানের ব্যাটে দিনটা শেষ হয়েছে হতাশায়।

বাংলাদেশের চার স্পিনারকে বেশ দেখেশুনে খেলতে থাকেন দুই আফগান ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান। অবশেষে ১৩তম ওভারে এই প্রতিরোধ গড়া জুটি ভাঙেন তাইজুল। ইহসানকে ৯ রানে বোল্ড করেন বাংলাদেশি স্পিনার। ১৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি। আফগান ওপেনারকে ফিরিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছান তাইজুল। এরপর আরও এক ওপেনার তার শিকার হন। ৬৯ বলে ২১ রান করে লং অফে মাহমুদউল্লাহর ক্যাচ হন ইব্রাহিম। রহমতের সঙ্গে তার জুটি ছিল ২৯ রানের।

প্রথম সেশন শেষ হওয়ার ঠিক আগে নাঈম হাসানের বদলে বল হাতে নিয়ে জাদু দেখান মাহমুদউল্লাহ। নিজের চতুর্থ বলেই উইকেট পান তিনি। হাসমতউল্লাহ শহীদীকে স্লিপে সৌম্যর ক্যাচ বানান এই স্পিনার। ৩২ বলে ১৪ রান করেন আফগান ব্যাটসম্যান। মাহমুদউল্লাহর উইকেট উদযাপনে শেষ হয় প্রথম সেশনের খেলা। এই জুটিও ছিল ২৯ রানের। ৩২.৪ ওভারে ৩ উইকেটে ৭৭ রানে লাঞ্চে যায় আফগানিস্তান।

দ্বিতীয় সেশনে রহমতের সঙ্গে ক্রিজে নামেন আসগর। ৪২তম ওভারে মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় বলে একটি রান নিয়ে তৃতীয় হাফসেঞ্চুরি পূরণ করেন রহমত, ৮৫ বলে ৩ চার ও ২ ছয়ে। তার সঙ্গে ক্রিজে শক্ত অবস্থান নেন আসগর। ৬৫তম ওভারে তার বিরুদ্ধে মিরাজের এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার আউট দেন। কিন্তু আফগান ব্যাটসম্যান রিভিউ নিয়ে বেঁচে যান ৪২ রানে।

প্রথম সেশনে ৩ উইকেট নেওয়া বাংলাদেশ দ্বিতীয় সেশন শেষ করে হতাশায়। চা বিরতিতে যাওয়ার আগে এই সেশনে কোনও উইকেট পাননি বোলাররা। লাঞ্চের পর ক্রিজে নেমে রহমতের সঙ্গে পুরো সেশন কাটিয়ে দেন আসগর। দুজনের ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে এই সেশনের পুরোটা ছিল সফরকারীদের। রহমত ৯৭ ও আসগর ৪৮ রানে অপরাজিত ছিলেন, ৩ উইকেটে ১৯১ রানে চা বিরতিতে যায় আফগানরা।

দ্বিতীয় সেশনের শুরুতেই ব্রেক থ্রু আনেন নাঈম হাসান। তার স্পিনেই আফগানিস্তানের ব্যাটিং লাইনে জোড়া আঘাত হানে বাংলাদেশ। প্রথম ৭ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকা এই অফ স্পিনার শেষ সেশনের প্রথম ওভারে আউট করেছেন রহমত ও মোহাম্মদ নবীকে। ১৮৬ বলে আফগানিস্তানের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার পরের বলেই রহমত ক্যাচ দেন সৌম্যকে, ভাঙে ১২০ রানের শক্ত জুটি। তার ১৮৭ বলে ১০২ রানের ইনিংসে ছিল ১০ চার ও ২ ছয়। ওই ওভারের শেষ বলে নবীকে শূন্য রানে বোল্ড করেন নাঈম।

এই ধাক্কা তারা কাটিয়ে উঠেছে আসগর ও আফসার জাজাইর জুটিতে। ৯৬ বলে ২ চার ও ১ ছয়ে দ্বিতীয় হাফসেঞ্চুরি করা আসগর পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েছেন আফসারকে সঙ্গে নিয়ে। তাদের অবিচ্ছিন্ন জুটি ৭৪ রানের। ১৬০ বলে ৩ চার ও ২ ছয়ে ৮৮ রানে খেলছিলেন আসগর, ৩৫ রানে টিকে ছিলেন আফসার।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন তাইজুল ও নাঈম। অন্যটি মাহমুদউল্লাহর।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত