শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:০৬ পিএম
আর মাত্র এক সপ্তাহ বাকি। আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে নূসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির ‘মায়াবতী’ সিনেমাটি। টিজার ও গানের পরে এবার প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে তুলে ধরা হয়েছে এই সিনেমার এক ঝলক তুলে ধরা হয়েছে।
ট্রেলারেই জমেছে তিশা-রোহানের রসায়ন। মধু হই হই বিষ খাওয়াইলা গানটির সঙ্গে দেখা যাচ্ছে তাদের। একটি দৃশ্যে দেখা যাচ্ছে হারমনি নিয়ে গান শিখছেন তিশা। ট্রেলার আভাস দিচ্ছে এই সিনেমার গল্পে আছে অনেক প্রেম, অনেক আনন্দ সাথে আরও আছে অনেক কষ্ট। এতে আছে একজন নারীর লড়াই ও প্রতিষোধের কাহিনী।
সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন অরুণ চৌধুরী। এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। গত বছর মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‘আলতাবানু’।
গত ১৭ জুন সেন্সর সনদপত্র পায় ‘মায়াবতী’। ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’ নিয়ে।
এই ছবিতে দেখা যাবে, ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার যৌনপল্লীতে। সেখানে বেড়ে ওঠে সে, সংগীত গুরু খোদাবক্স তাকে বড় করে তোলেন। এই সময় ব্যারিস্টার পুত্রের প্রেমে পড়েন মায়া।
ছবিটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত